Monday, September 14, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে পূর্ব খাজুরবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে পরিচিতি সভা ও চারা বিতরণ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 13, 2026
বাউফলে পূর্ব খাজুরবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে পরিচিতি সভা ও চারা বিতরণ
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব খাজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম মনির শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেন। বিদ্যালয়ের ২২০ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির পরিবেশবান্ধব ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

​পরে মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মনিরুজ্জামান রিপন, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী আজম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পটুয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি মো. রাকিবুল ইসলাম, বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মুজাহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. সাহাদাৎ হোসেন বাদল, মো. কামাল হোসেন ও সৈয়দ মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের পুষ্টির চাহিদা মেটাতে বিদ্যালয় ক্যাম্পাস ও নিজ নিজ বাড়িতে ফলজ গাছ রোপণ এবং তা সঠিকভাবে পরিচর্যা করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মির্জাগঞ্জে ৬টি চোরাই ছাগলসহ শ্যালক দুলাভাই গ্রেপ্তার

মির্জাগঞ্জে ৬টি চোরাই ছাগলসহ শ্যালক দুলাভাই গ্রেপ্তার

October 9, 2023
বাউফলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা বিতরণ

বাউফলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা বিতরণ

July 29, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist