Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

একটির পর আরেকটি ডাকাতিতে যাওয়ার পথে আটক-০৪

Jahirul Islam by Jahirul Islam
October 2, 2023
একটির পর আরেকটি ডাকাতিতে যাওয়ার পথে আটক-০৪
Share on FacebookShare on Twitter

সিনিয়র স্টাফ রিপোর্টার: ডাকাতির কাজে ব্যবহৃত ডিবি পুলিশের নকল পোশাক, ওয়াকিটকি, গাড়ি ও ডাকাতির ৪ লাখ ৬১ হাজার টাকাসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি শেষে রাতে মাইক্রোবাস যোগে পটুয়াখালীর সদরের কালিকাপুরে ডাকাতির কাজে যাওয়ার পথে গতরাত (রবিবার) লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজায় থেকে তাঁদেরকে আটক করা হয়।

সোমবার (২ অক্টোবর) সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম।

পুলিশ সুপার জানান, রবিবার রাতে দুমকী থানার এসআই আলাউদ্দীন ও এসআই কালাম সহ ৪ সদস্যর একটি টহল দল পায়রা সেতুর টোল প্লাজায় নিয়মিত চেকপোস্ট করার সময় পটুয়াখালীর উদ্দেশ্যে আসা একটি সাদা মাইক্রোবাস টোল প্লাজায় পৌছলে পুলিশের উপস্থিতি দেখে দূরে দাড়িয়ে অপেক্ষা করে।

গাড়িটির আচরণ সন্দেহজনক হলে পুলিশ প্রস্তুতি নেয়। পরে গাড়িটি নিয়ে দ্রুত টোল অতিক্রম করতে চাইলে, পুলিশ সদ্যসরা গতিরোধ করলে, তারা ডিবি পুলিশ পরিচয় দেন তাঁরা। এতে পুলিশের সন্দেহ আরও বারে। তাদেরকে গাড়ি থেকে নামতে বলেন এবং এরপর তল্লাশি করতেই একটি ব্যাগে বিপুল পরিমাণ টাকা দেখতে পান পুলিশ। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ৪ জনকে ধরে ফেলে বাকি ২ জন পালিয়ে যায়।

আটককৃতরা হলেন, দশমিনা উপজেলার রামবল্লভ গ্রামের মৃত্যু আবুল হাসেম মৃধার ছেলে খলিলুর রহমান(৪৫), পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর এলাকার সোহরাব হাওলাদারের ছেলে রিপন হাওলাদার (৩৩), মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের আউয়াল বিশ্বাসের ছেলে রুবেল বিশ্বাস (৩০) এবং পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের ঠ্যাংগাইল গ্রামের মৃত্যু শাহাবুদ্দিন সিকদারের ছেলে কাওছার সিকদার (৩৫)।

এদের মধ্যে খলিলুরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও সাতটি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪ লক্ষ একষট্টি হাজার টাকা, ডিবি পুলিশের ২ টি কটি,একটি ওকি টকি ও ঢাকা মেট্রো চ- ১৩-৯০৬৬ নম্বরের একটি মাইক্রো বাস জব্দ করা হয়।

আটকৃতদের বিরুদ্ধে দুমকী থানায় একটি মামলা দায়ের করে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

বরিশালে মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা

বরিশালে মুক্তিযুদ্ধের গল্প শুনি ও কুইজ প্রতিযোগিতা

December 29, 2023
পবিপ্রবির প্রথম উপাচার্য ড. আব্দুল হান্নান ভূঁইয়ার স্মরণে আলোচনা সভা

পবিপ্রবির প্রথম উপাচার্য ড. আব্দুল হান্নান ভূঁইয়ার স্মরণে আলোচনা সভা

August 30, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist