পটুয়াখালীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. সোহেল সিকদার ওরফে সোনা সোহেল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বনানী ঈদগাহ মাঠের সামনে থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোনা সোহেল পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কলের পুকুরপাড় (স্টাফ কলোনি) এলাকার মো. আলী আকবর সিকদারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সোহেল সিকদারের বিরুদ্ধে আগে থেকেই তিনটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পটুয়াখালী সদর থানায় নতুন করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।







