Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় নানা আয়োজনে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 31, 2026
কলাপাড়ায় নানা আয়োজনে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপিত
Share on FacebookShare on Twitter

​কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

​এ উপলক্ষে মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘পায়রা’ মিলনায়তনে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নজরুল বর্ষ: ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান।

​উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাজ, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি এবং মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান পারভেজ।

​এছাড়াও কলাপাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

​আলোচনা ও উদ্বোধনী পর্ব শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। কবির জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণসহ তাঁর রচিত গান ও কবিতা পরিবেশনের মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

তানিয়া হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

তানিয়া হত্যার বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

July 19, 2026
পটুয়াখালীতে ২০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীতে ২০ পুরিয়া হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

July 14, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist