Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে গৃহবধূ হত্যা মামলায় স্বামী- স্ত্রীর কারাদণ্ড

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 27, 2026
বাউফলে গৃহবধূ হত্যা মামলায় স্বামী- স্ত্রীর কারাদণ্ড
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর বাউফলে পারিবারিক বিরোধের জেরে রানী বেগম নামে এক নারীকে দা দিয়ে কুপিয়ে হত্যার মামলায় হালিম রাড়ী (৪৮) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার স্ত্রী পুষ্প বেগমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) পটুয়াখালীর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

​মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১২ ডিসেম্বর বাউফল উপজেলার মধ্য কেশবপুর এলাকার ২ নম্বর ওয়ার্ডে আবুল কাশেম রাড়ীর বাড়ির সামনে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রানী বেগমের ওপর হামলার ঘটনা ঘটে। মামলার অভিযোগ অনুযায়ী, হালিম রাড়ী ও পুষ্প বেগম দা দিয়ে রানী বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​এ ঘটনায় নিহতের স্বামী আবুল হোসেন বাদী হয়ে ২০২০ সালের ডিসেম্বর মাসে বাউফল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২১ সালে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষ এজাহারকারী, তদন্ত কর্মকর্তা ও চিকিৎসকসহ মোট ১৭ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করে। উভয় পক্ষের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে যুক্তিতর্ক শুনানি সম্পন্ন হলে আদালত রায় ঘোষণার দিন ধার্য করেন।

​রায়ে হালিম রাড়ীকে দণ্ডবিধির ৩০৪ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়; অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অন্যদিকে, একই ধারায় পুষ্প বেগমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে; অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। পুষ্প বেগম দীর্ঘদিন ধরে পলাতক থাকায় গ্রেপ্তারের পর থেকে তার সাজা কার্যকর হবে বলে আদালত আদেশে উল্লেখ করেন।

​মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় পাঁচ বছর পর এ রায় ঘোষণা করা হলো। আসামি হালিম রাড়ী দীর্ঘদিন পলাতক থাকার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে রয়েছেন। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়। তবে পুষ্প বেগম এখনো পলাতক রয়েছেন।

​রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) মজিবুর রহমান টোটন বলেন, দীর্ঘদিন বিচারহীনতার যে সংস্কৃতি ছিল, তার মধ্যেও এই মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। সুন্দর ও সুষ্ঠু বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হয়েছে। বিচারাধীন অন্যান্য মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা করেন তিনি।

​আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম বলেন, মামলাটি প্রথমে দণ্ডবিধির ৩০২ ধারায় ছিল। তিনি শেষ পর্যায়ে স্টেট ডিফেন্স হিসেবে আসামিপক্ষে আইনজীবী হিসেবে নিয়োজিত হন। আদালতে আসামিদের নির্দোষ প্রমাণের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। পরবর্তীতে আদালত ৩০৪ ধারায় একজনকে যাবজ্জীবন এবং অপরজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মহিপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহিপুরে বিরোধপূর্ণ জমি নিয়ে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন

August 12, 2026
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে বৈরী আবহাওয়া, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে বৈরী আবহাওয়া, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

July 16, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist