Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 28, 2026
পটুয়াখালীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
Share on FacebookShare on Twitter

‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬।

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, পটুয়াখালীর সহযোগিতায় সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়।

​সভার শুরুতে জাতীয় তথ্য বাতায়নের ‘সনাক কর্তৃক পরিচালিত পটুয়াখালী জেলার সরকারি অফিসসমূহের ওয়েব পোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন ২০২৬’ শীর্ষক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা তুলে ধরেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর-সিই মো. মনিরুল ইসলাম। উপস্থাপনায় জেলার ৮১টি সরকারি ওয়েব পোর্টালের বর্তমান পরিস্থিতি ও বিগত বছরের তুলনায় এর অগ্রগতির চিত্র তুলে ধরা হয়।

​সরকারি ওয়েব পোর্টালসমূহ নিয়মিত হালনাগাদ ও কার্যকর করার লক্ষ্যে সভায় সাতটি সুপারিশ পেশ করা হয়। সুপারিশগুলো হলো: ​ওয়েব পোর্টালের তথ্য শতভাগ হালনাগাদ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে জেলা প্রশাসকের পক্ষ থেকে চিঠি ইস্যু করা। ​‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা’র নাম, পদবি, ফোন নম্বর ও ই-মেইল ওয়েব পোর্টালের হোমপেজে নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশনা দেওয়া। পরিবর্তনযোগ্য তথ্য নিয়মিত হালনাগাদ রাখতে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে মাসে একাধিকবার পোর্টাল পরিদর্শনের নির্দেশনা দেওয়া। ​আংশিক তথ্যের পরিবর্তে প্রয়োজনীয় সব তথ্য বিস্তারিতভাবে প্রকাশ করা। ​জাতীয় তথ্য বাতায়নের বাইরে স্বতন্ত্রভাবে পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটের লিংক হোমপেজে যুক্ত করা। ​তথ্য অধিকার বাস্তবায়নে সুপারভিশন ও পরিবীক্ষণ জেলা কমিটির নিয়মিত সভা ও কার্যক্রম জোরদার করা। ​ওয়েব পোর্টালকে সাধারণ মানুষের কাছে আরও কার্যকর করতে জনসম্পৃক্ততা বৃদ্ধি করা।

​আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া জনগণের মৌলিক অধিকার এবং আইন অনুযায়ী সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো তথ্য প্রদানে বাধ্য। তবে সঠিক তথ্য পেতে হলে জনগণকে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন হতে হবে। বক্তারা আরও জোর দিয়ে বলেন, সরকারি অফিসগুলো যদি নিয়মিত তাদের ওয়েব পোর্টালে পূর্ণাঙ্গ তথ্য হালনাগাদ রাখে, তবে জনগণকে কষ্ট করে আবেদন করে তথ্য সংগ্রহ করতে হবে না। প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করতে কর্মকর্তাদের আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়।

​জেলা তথ্য অফিসের উপপরিচালক অনিমেষ হালদার, সনাক সভাপতি অ্যাডভোকেট সহিদুর রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আলোচনা সভায় বক্তব্য রাখেন।

​অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, সনাক ও ইয়েস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালী কালেক্টরেট স্কুলে শতভাগ পাস, আনন্দের বন্যা

পটুয়াখালী কালেক্টরেট স্কুলে শতভাগ পাস, আনন্দের বন্যা

August 10, 2026
কলাপাড়ার নীলঞ্জের কৃষকদের একমাত্র সম্বল ভাসমান সেতু

কলাপাড়ার নীলঞ্জের কৃষকদের একমাত্র সম্বল ভাসমান সেতু

August 29, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist