Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 28, 2026
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, তিনজন গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

ইয়াবা সরবরাহের কথা বলে নেওয়া ৩ লাখ ৭০ হাজার টাকা ফেরত না দেওয়াকে কেন্দ্র করেই পরিকল্পিতভাবে খুন করা হয় অটোরিকশাচালক জাকারিয়াকে (২৮)। হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশাটি নদীতে ফেলে দিয়ে খুলে নেওয়া তিনটি ব্যাটারি বিক্রি করে দেওয়া হয়।

আলোচিত এই হত্যাকাণ্ডের প্রায় তিন সপ্তাহ পর মূল পরিকল্পনাকারীসহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ভিকটিমের অটোরিকশা ও বিক্রি হওয়া ব্যাটারিগুলো।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হত্যাকণ্ডের মূল পরিকল্পনাকারী মো. সাইফুল ইসলাম (২৯), তার সহযোগী মো. মামুন হাওলাদার (২৯) এবং চোরাই ব্যাটারি ক্রয়কারী মো. শুক্কুর আকন (৪৫)।

পুলিশ জানায়, গত ৭ সেপ্টেম্বর বিকেলে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি জাকারিয়া। পরদিন ৮ সেপ্টেম্বর সকালে পটুয়াখালীর জৈনকাঠী ইউনিয়নের লোহালিয়া নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জাকারিয়ার বাবা মো. রুহুল আমিন শরীফ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় হত্যা, চুরি ও আলামত গোপনের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তে জেলা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি), সিআইডি ও পিবিআইয়ের একাধিক দল মাঠে নামে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার শতাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক সাইফুলের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে মূল পরিকল্পনাকারী সাইফুলকে, পটুয়াখালী থেকে সহযোগী মামুনকে এবং মহিপুর এলাকা থেকে চোরাই ব্যাটারি ক্রেতা শুক্কুর আকনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেওয়া তথ্য ও আসামিদের আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে জানা যায়, জাকারিয়া ও সাইফুল পূর্বে একসঙ্গে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ইয়াবা সরবরাহের কথা বলে সাইফুলের কাছ থেকে ৩ লাখ ৭০ হাজার টাকা নেন জাকারিয়া। কিন্তু পরবর্তীতে ইয়াবা দিতে না পারা এবং টাকা ফেরত দেওয়া নিয়ে দুজনের মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়।

​সেই বিরোধের জের ধরে জাকারিয়াকে হত্যার ছক কষেন সাইফুল এবং এতে সহযোগী হিসেবে যুক্ত করেন মামুনকে। পরিকল্পনা অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ইয়াবার চালান নেওয়ার কথা বলে জাকারিয়াকে লোহালিয়া নদীর তীরের জৈনকাঠী খেয়াঘাট এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে মাদক সেবনের একপর্যায়ে পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডা শুরু হলে সাইফুল সিএনজির তার/ক্যাবল দিয়ে জাকারিয়ার গলায় ফাঁস দেন এবং মামুন তার পা চেপে ধরেন। শ্বাসরোধে মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।

হত্যাকাণ্ড শেষে আসামিরা জাকারিয়ার অটোরিকশাটি বিসিক শিল্প এলাকার পাশে নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে অটোরিকশা থেকে তিনটি ব্যাটারি খুলে নেওয়ার পর রিকশাটিও নদীতে ডুবিয়ে দেওয়া হয়। পরবর্তীতে খুলে নেওয়া ব্যাটারি তিনটি মহিপুরের শুক্কুর আকনের কাছে ২০ হাজার টাকায় বিক্রি করে সেই টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয় ঘাতকরা।

​তদন্তের ধারাবাহিকতায় পুলিশ লোহালিয়া নদী থেকে ডুবে যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে এবং শুক্কুর আকনের কাছ থেকে তিনটি ব্যাটারি জব্দ করে।

​পুলিশ কর্মকর্তা সাজেদুল ইসলাম সজল জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হলেও হত্যাকাণ্ডে অন্য কারও সম্পৃক্ততা ছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কুয়াকাটায় এমপি মুহিবের সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ক লিফলেট বিতরণ

কুয়াকাটায় এমপি মুহিবের সরকারের সাফল্য ও উন্নয়ন বিষয়ক লিফলেট বিতরণ

September 22, 2023
বাউফলে আ.স.ম ফিরোজের লিফলেট বিতরণ

বাউফলে আ.স.ম ফিরোজের লিফলেট বিতরণ

October 15, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist