Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 30, 2026
গলাচিপা সরকারি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের ফুল এবং খাতা-কলম উপহার দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শিক্ষক ও সংশ্লিষ্টরা।

​কলেজের সহকারী অধ্যাপক ও আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মো. রোকনুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক আ. ওহাব মিয়া। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মো. দুলাল ঢালী।

​পরিচিতি সভায় শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সাথে তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়ালেখায় মনোযোগ, কঠোর শৃঙ্খলা, নৈতিকতা বজায় রাখা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের ব্যাপারে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

​নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে অনুভূতির কথা প্রকাশ করে বক্তব্য দেন রুকাইয়া হুদা, আল-আমিন ও মো. মিয়াদ সিকদার। এছাড়াও অনুষ্ঠানে কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য প্রদান করেন।

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে কলেজের শিক্ষার্থীরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শক ও সহপাঠীদের মুগ্ধ করে। সাংস্কৃতিক পর্বটির প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের প্রধান ও প্রভাষক নাসরিন জাহান এবং বাংলা বিভাগের প্রধান ও প্রভাষক মো. হাসান আলী।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কলাপাড়ায় নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

September 1, 2026
জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতীকী দায়িত্বে কিশোরী অনি

জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতীকী দায়িত্বে কিশোরী অনি

October 30, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist