Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় বিদ্যালয় চলাকালীন হঠাৎ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 30, 2026
কলাপাড়ায় বিদ্যালয় চলাকালীন হঠাৎ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপড়ায় বিদ্যালয় চলাকালীন হঠাৎ অজানা রোগে অন্তত ৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

​অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে মোর্শেদা বেগম (৪০) নামের এক আয়াসহ কয়েকজনও অসুস্থ হয়ে পড়েন।

​বিদ্যালয়ের শিক্ষক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রেণীকক্ষে পাঠদান চলাকালে হঠাৎ সানজিদা নামের এক শিক্ষার্থীর হাত-পা ঝিমঝিম করা, পেটে ব্যথা ও তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। এর কিছুক্ষণ পর অন্যান্য শিক্ষার্থীদের মধ্যেও একইভাবে লক্ষণ দেখা দিতে থাকে। একে একে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢলে পড়ে। অসুস্থদের মধ্যে সিংহভাগই ছাত্রী।

​পরিস্থিতি বেগতিক দেখে দুপুর সাড়ে ৩টার দিকে গুরুতর অসুস্থ ২০ জন শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পাশাপাশি বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং অনেককে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

​এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইরফান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘‘পাঠদান চলাকালীন একের পর এক শিক্ষার্থীরা অসুস্থ হতে থাকলে আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করি এবং হাসপাতালে নিয়ে আসি।’’

​এ বিষয়ে কলাপাড়া উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ফারুক মিয়া জানান, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীরা ‘মাশ সাইকোজেনিক ইলনেস’ বা ‘সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন’ (Mass Psychogenic Illness)-এ আক্রান্ত হয়েছে। তবে আক্রান্তদের নিয়ে ভয়ের কিছু নেই, বর্তমানে সকল শিক্ষার্থীই চিকিৎসাধীন ও শঙ্কামুক্ত রয়েছে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে বেধরক পিটিয়ে জখম

কলাপাড়ায় ঘর থেকে ডেকে নিয়ে এক যুবককে বেধরক পিটিয়ে জখম

July 18, 2026
কলাপাড়ায় সাংবাদিকদের সাথে চা চক্রে এমপি মোশাররফ হোসেন

কলাপাড়ায় সাংবাদিকদের সাথে চা চক্রে এমপি মোশাররফ হোসেন

October 2, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist