Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুমকিতে বিট পুলিশের আয়োজনে মাদকবিরোধী মতবিনিময় সভা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 3, 2026
দুমকিতে বিট পুলিশের আয়োজনে মাদকবিরোধী মতবিনিময় সভা
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর দুমকি উপজেলায় মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

​দুমকি থানা ২নং বিট পুলিশের বিশেষ উদ্যোগে এবং ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল্লাহ রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন এবং লেবুখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন ৮নং ওয়ার্ড মেম্বার সামিম সিকদার ও বিশিষ্ট সমাজসেবক আবদুস সোবাহান মল্লিক।

​প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা তাঁদের বক্তব্যে মাদকের কুফল তুলে ধরে বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পুরো পরিবার ও সমাজকে ধংসের মুখে ঠেলে দেয়। তাই ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।”

​বক্তারা আরও জোর দিয়ে বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সচেতন নাগরিকদের একযোগে এগিয়ে আসতে হবে। সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের সম্পর্কে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য উপস্থিত সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

​উক্ত সচেতনতামূলক সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ লেবুখালী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি খলিলুর রহমান সিকদার এবং আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক মল্লিকসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে বিশ্ব শিশু দিবস পালিত

পটুয়াখালীতে বিশ্ব শিশু দিবস পালিত

November 20, 2023
সিপিপির ২দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সিপিপির ২দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

October 25, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist