Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সালমার বিরুদ্ধে

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 5, 2026
বিয়ের নামে প্রতারণা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সালমার বিরুদ্ধে
Share on FacebookShare on Twitter

বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামের এক নারীর বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণা, পরকীয়া, অনৈতিক কর্মকাণ্ড ও সম্পত্তি লিখে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং একটি মামলায় পুলিশি তদন্তেও আংশিক বাদে অভিযোগের সত্যতা পাওয়ার তথ্য পাওয়া গেছে। অভিযুক্ত ওই নারীর নাম ছালমা বেগম। তিনি ওই এলাকার মৃত মুজাফফর মুন্সীর মেয়ে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত বছরের ২৫ মে ছালমা বেগমের তৎকালীন স্বামী মো. নাজিউর রহমান খোকন বাদী হয়ে পটুয়াখালী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ‘ক’ অঞ্চলে একটি মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ছালমা বেগম পরকীয়া ও টাকার বিনিময়ে পরপুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে তা ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে অর্থ উপার্জন করতেন। এছাড়া টাকার বিনিময়ে বিভিন্ন লোকের সাথে সম্পর্ক রাখা এবং বিভিন্ন হোটেলে রাত্রিযাপনের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

এ মামলার প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজন বসাক। পরবর্তীতে পটুয়াখালী সদর থানার তৎকালীন এসআই রাসেল মাহমুদ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই প্রতিবেদনে মামলার অভিযোগগুলোর আংশিক বাদে বাকিগুলো সত্য বলে প্রতীয়মান হয়। এমনকি ছালমা বেগম বেপরোয়া ও প্রকাশ্যে অশ্লীল জীবনযাপন করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বাদীর দাবি, বিয়ের সময় ছালমা বেগমের নামে আমতলীর গোছখালী মৌজার ৭নং জে.এল ভুক্ত এস.এ ৩০৩ নং খতিয়ানে সৃজিত ১৪৫৮ নং খতিয়ানে ২৫৮৫ নং দাগে ০.১৪ শতাংশ জমি কিনে দেন নাজিউর রহমান খোকন। যার মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। তবে শর্ত ছিল যে, ছালমা বেগম যদি সংসার না করে এবং প্রতারণার আশ্রয় নিয়ে ডিভোর্স দেয় বা অন্যত্র সংসার করার চেষ্টা করে, তবে ওই সম্পত্তি ফিরিয়ে দিতে হবে এবং এ বিষয়ে একটি রোয়েদাদ করা হয়।

কিন্তু কিছুদিন সংসার করার পর পূর্বের বিবাহ ও সংসারের কথা গোপন রেখে ছালমা বেগম তাকে একতরফা তালাক দেন। এরপর তা গোপন রেখে বসতঘরের মূল্যবান মালামাল ও স্বর্ণালংকার নিয়ে বাবার বাড়িতে চলে যান। নাজিউর রহমানের মতে, তার বেপরোয়া ও অশ্লীল জীবনযাপনে বাধা দেওয়াই এই তালাকের মূল কারণ।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠকে রোয়েদাদ নামায় উল্লিখিত ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও কার্টিজ পেপারে সম্পত্তি ফেরত চাওয়া হলে ছালমা বেগম তা দিতে অস্বীকৃতি জানান এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেন।

এ ঘটনায় চলতি বছরের ১৬ আগস্ট পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালতে ছালমা বেগমসহ ৩ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয় ( সি.আর মামলা নং- ১২১৫/২০২৬)। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।

এই মামলায় অন্য দুই আসামি হলেন— মো. হারুন মুন্সী ও মো. হানিফ মুন্সী। মামলায় তাদেরকে ছালমার দুষ্কর্মে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী গ্রামে ছালমা বেগমের বসবাসরত বর্তমান এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, ছালমা বেগম বর্তমানে ওই এলাকার হাজী বাড়ির মনির নামের এক ব্যক্তির বাসায় ভাড়া থাকেন। সেখান থেকে তিনি সন্ধ্যাবেলা ঘর থেকে বের হয়ে পরদিন সকালে বাসায় ফেরেন। তার এই অনৈতিক কার্যকলাপে রুহুল আমিন হাজী নামের এক ব্যক্তি সহযোগিতা করেন বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ বিষয়ে অভিযুক্ত ছালমা বেগমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আপনার যেটা ভালো মনে হয় সেটা প্রকাশ করেন।

আপনার বিরুদ্ধে এর আগেও পটুয়াখালী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ‘ক’ অঞ্চলে একটি মামলা দায়ের করা হয়েছিল, সেখানে থানা থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছিলো। সেই রিপোর্টে মামলার আংশিক বিবরণ বাদে বাকিগুলো সত্য বলে প্রতীয়মান হয়- প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, থানা পুলিশ সব টাকায় বিক্রি হয়। সেই রিপোর্টে যদি আমার ফাঁসি হয়, তাহলে আমি ফাঁসির জন্য প্রস্তুত বলেও এসময় মন্তব্য করেন ছালমা বেগম।

পটুয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আমলী আদালতে করা মামলার অপর দুই আসামি মোঃ হারুন মুন্সী ও মোঃ হানিফ মুন্সীর মুঠোফোনে কল করে এ বিষয়ে তাদের মন্তব্য জানতে চাইলেও তারা বক্তব্য দিতে রাজি হননি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

সংকট পিছু ছাড়ছে না পর্যটন নগরী কুয়াকাটার

সংকট পিছু ছাড়ছে না পর্যটন নগরী কুয়াকাটার

October 31, 2023
ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা বন্দর হবে দেশের সবচেয়ে কার্যকরী বন্দর: এবিএম মোশাররফ হোসেন

ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন হলে পায়রা বন্দর হবে দেশের সবচেয়ে কার্যকরী বন্দর: এবিএম মোশাররফ হোসেন

September 30, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist