Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 6, 2026
গলাচিপায় সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
Share on FacebookShare on Twitter

গলাচিপা প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের মাটিভাংগা থেকে বদনাতলী খেয়াঘাট পর্যন্ত দীর্ঘদিনের অসমাপ্ত সড়কটি দ্রুত সংস্কার ও চলাচলের উপযোগী করার দাবিতে ফুসে উঠেছে স্থানীয়রা।

সোমবার (৫ অক্টোবর) সকালে রতনদী তালতলী ইউনিয়নের বড়বাঁধ এলাকায় আয়োজিত এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নিয়ে অনতিবিলম্বে সড়কটির টেকসই সংস্কারকাজ শেষ করার জোর দাবি জানান ভুক্তভোগীরা।

​মানববন্ধনে বক্তারা বলেন, সড়কটি কেবল রতনদী তালতলী ইউনিয়নই নয়, বরং বিচ্ছিন্ন চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের হাজার হাজার মানুষের জন্য উপজেলা সদর ও জেলা শহরে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। কয়েক বছর আগে সড়কটির সংস্কারকাজ শুরু করা হলেও দীর্ঘদিন ধরে তা অসমাপ্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। ফলে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ ও ভাঙন সৃষ্টি হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে।

​সড়কের এই বেহাল দশার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও চাকরিজীবীদের প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ঘটনা ও দুর্ভোগ মাত্রা ছাড়ায়। জরুরি মুহূর্তে কোনো অসুস্থ রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা জেলা সদর হাসপাতালে নিতে গেলে সময়মতো পৌঁছানো সম্ভব হয় না, যা জীবনের জন্য বড় ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

​বক্তারা সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের সীমাহীন কষ্টের কথা বিবেচনায় নিয়ে দ্রুততম সময়ের মধ্যে মানসম্মত ও টেকসই কাজের মাধ্যমে এই সড়কের সংস্কার সম্পন্ন করতে হবে। অন্যথায় স্থানীয়দের দুর্ভোগ আরও বৃদ্ধি পাবে এবং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে।

​মানববন্ধনে গলাচিপা উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নিয়াজ মাহমুদ নকীব, রতনদী তালতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহ আলম খলিফা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শিকদার মো. শাহজালাল, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সজীব হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন মাতুব্বর উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

রাঙ্গাবালী আদালত ও স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাঙ্গাবালী আদালত ও স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

January 26, 2024
বাউফলে শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান

বাউফলে শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান

November 11, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist