কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতে নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরীর সাথে আদালতে প্রাকটিসরত আইনজীবীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে দশটায় চৌকি আদালত বার ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি, সিনিয়র সিভিল জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি (এজিপি) ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন। সঞ্চালনা করেন সমিতির সম্পাদক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবুল হোসেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সিভিল জজ মহিদুল হাসান এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাব্বি ইসলাম রনি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, চৌকি আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর ও উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহাবুদ্দিন খন্দকার, সিনিয়র সিভিল জজ আদালতের এজিপি ও মহিপুর থানা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌকি আদালত আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জ্ঞানেন্দ্র চন্দ্র মন্ডল, সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান চুন্নু এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমানসহ চৌকি আদালতে প্রাকটিসরত বিপুল সংখ্যক আইনজীবী।
এর আগে অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা চৌধুরীকে ফুল দিয়ে উষ্ণ বরণ ও অভিবাদন জানান আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।







