Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে আগুনে পুড়ে ছাই চার বসতঘর

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 7, 2026
পটুয়াখালীতে আগুনে পুড়ে ছাই চার বসতঘর
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী পৌরসভার দক্ষিণ সবুজবাগ এলাকায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে প্যাদা বাড়ির পেছনের একটি আবাসিক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়। এ সময় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।

​খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের সময়োপযোগী পদক্ষেপে আগুন আশপাশের অন্যান্য ঘরবাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি, যা বড় ধরনের দুর্ঘটনা থেকে এলাকাকে রক্ষা করেছে।

​আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন খাদিজা বেগম, মনিরা বেগম, মশিউর রহমান ও মোশারফ মেধ্যা। আকস্মিক এই অগ্নিকাণ্ডে তাদের চারটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে গেছে। ঘরগুলোর জমির মালিক হিসেবে রয়েছেন এনামুল হক।

​পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রাজিব দেওয়ান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

​প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস বিভাগ অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ খতিয়ে দেখছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাউফলে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাউফলে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

September 4, 2026
পটুয়াখালীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

July 26, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist