Friday, October 23, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

ইলিশের প্রজনন সুরক্ষায় বাউফলে টাস্কফোর্সের জরুরি সভা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 30, 2026
ইলিশের প্রজনন সুরক্ষায় বাউফলে টাস্কফোর্সের জরুরি সভা
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে বংশবৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর বাউফলে উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ ঘোষণা দেন, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সর্বমোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয়সহ সকল ধরণের নিষিদ্ধ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। তিনি স্পষ্ট জানান, সরকারি এই নির্দেশনা বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না। একইসাথে ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং স্থানীয় সাধারণ জনগণকে সমন্বিতভাবে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

​সভায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নদ-নদীতে নিয়মিত অভিযান জোরদার করা, নিষেধাজ্ঞা সঠিকভাবে কার্যকর রাখা, জেলেদের প্রজনন মৌসুম সম্পর্কে সচেতন করা এবং নদীর অভয়াশ্রমগুলোতে নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়ে বিভিন্ন কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

​সহকারী কমিশনার (ভূমি) সাইয়েদ মাহমুদ বুলবুলের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মিলন মিঞা, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক নুরুল আলম এবং গণ অধিকার পরিষদের বাউফল উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব মাস্টার।

​এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বাউফলের ১৫টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা উক্ত জরুরি সভায় অংশগ্রহণ করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

গলাচিপায় নিষিদ্ধ সময়ে চন্দনা মাছ জব্দ, পরে এতিমখানায় বিতরণ

গলাচিপায় নিষিদ্ধ সময়ে চন্দনা মাছ জব্দ, পরে এতিমখানায় বিতরণ

October 8, 2026
বিএনপি ধ্বংস করে গনঅধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, বিএনপি নেতাদের দাবি

বিএনপি ধ্বংস করে গনঅধিকার পরিষদকে প্রতিষ্ঠিত করা হচ্ছে, বিএনপি নেতাদের দাবি

September 2, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist