Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান পটুয়াখালীর জেলা প্রশাসকের

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 9, 2026
ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান পটুয়াখালীর জেলা প্রশাসকের
Share on FacebookShare on Twitter

ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, জনসচেতনতা তৈরি এবং জনকল্যাণমুখী কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পটুয়াখালীর নবাগত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

শুক্রবার (৯ অক্টোবর) পটুয়াখালী জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জুমার নামাজের আগে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

এ সময় জেলা প্রশাসক ইসলামি মূল্যবোধের আলোকে মানুষের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

চৌধুরী আশরাফুল করিম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশে পানি জমে আছে কি না, তা নিয়মিত দেখতে হবে। জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।”

তিনি আরও বলেন, “গুজবে কান না দিয়ে বা অবহেলা না করে ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।” এ সময় তিনি পটুয়াখালীবাসীর সার্বিক কল্যাণে সবাইকে সচেতন, দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালনের অনুরোধ জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী জেলার অন্যান্য মসজিদেও জুমার খুতবা ও আলোচনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে জুমার খুতবার আলোচনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সতর্কতা বজায় রাখার পাশাপাশি মা ইলিশ রক্ষায় সরকারের জারি করা নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানান মসজিদের খতিব মাওলানা তানভীর ইসলাম।

জুমার নামাজ শেষে ডেঙ্গু পরিস্থিতি থেকে পটুয়াখালীবাসীসহ দেশবাসীর সুরক্ষা, আক্রান্ত ব্যক্তিদের দ্রুত সুস্থতা এবং সবার সার্বিক কল্যাণ কামনায় এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালুর ঘোষণা

কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ‘ওয়ানস্টপ সার্ভিস’ চালুর ঘোষণা

September 30, 2026
মহিপুরে সাংবাদিককে মোটরসাইকেলে উঠালেই হাজার টাকা জরিমানার হুঁশিয়ারি কামালের

মহিপুরে সাংবাদিককে মোটরসাইকেলে উঠালেই হাজার টাকা জরিমানার হুঁশিয়ারি কামালের

October 8, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist