Thursday, October 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে ডেঙ্গু মোকাবিলায় জেলা ছাত্রদলের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 11, 2026
পটুয়াখালীতে ডেঙ্গু মোকাবিলায় জেলা ছাত্রদলের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি
Share on FacebookShare on Twitter

ডেঙ্গুর বিস্তার রোধ ও সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীতে বিশেষ সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।

রোববার (১১ অক্টোবর) পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকরিয়া আহমেদের নেতৃত্বে কর্মসূচিতে জেলা ছাত্রদল ও এর অধীনস্থ বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে ডেঙ্গুবিষয়ক এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশ্নের সঠিক উত্তর প্রদানকারী ৩ জন শিক্ষার্থীকে বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সম্পৃক্ত করে এমন শিক্ষণীয় আয়োজনের মাধ্যমে শৈশব থেকেই স্বাস্থ্যবিধি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব।

কুইজ প্রতিযোগিতা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা দলবদ্ধভাবে বিদ্যালয় প্রাঙ্গণ, মাঠের চারপাশ এবং ভবনের পেছনের জমে থাকা ময়লা-আবর্জনা ও স্থির পানি পরিষ্কার করেন। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে ঝোপঝাড় অপসারণের পর ফগার মেশিনের সাহায্যে লার্ভিসাইড ও কীটনাশক স্প্রে করা হয়।

কর্মসূচি শেষে আয়োজিত ব্রিফিংয়ে জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকরিয়া আহমেদ বলেন, ‘‘ডেঙ্গুর প্রকোপ থেকে মানুষকে সুরক্ষা দিতে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের এই প্রক্রিয়ায় যুক্ত করার মূল লক্ষ্য হলো যেন এই সচেতনতার বার্তা প্রতিটি পরিবারে দ্রুত পৌঁছে যায়।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বিভিন্ন থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন

বিভিন্ন থানায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপন

November 4, 2023
মির্জাগঞ্জ উপজেলা যুব ফোরাম গঠন

মির্জাগঞ্জ উপজেলা যুব ফোরাম গঠন

December 6, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist