Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

প্রশাসনকে তোয়াক্কা না করে পায়রায় মা ইলিশ শিকারের মহোৎসব

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 11, 2026
প্রশাসনকে তোয়াক্কা না করে পায়রায় মা ইলিশ শিকারের মহোৎসব
Share on FacebookShare on Twitter

রাজিব সুজন : পটুয়াখালীর দুমকি উপজেলায় সরকারি নিষেধাজ্ঞা ও প্রশাসনিক নজরদারির তোয়াক্কা না করে পায়রা নদীসহ আশপাশের বিভিন্ন পয়েন্টে চলছে অবাধে মা ইলিশ শিকার। প্রজনন মৌসুমের এই সরকারি নিষেধাজ্ঞার সময়েও এক শ্রেণির অসাধু জেলে বেপরোয়াভাবে ইলিশ শিকারে লিপ্ত রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার পায়রা নদীর পাংগাশিয়া, আলগী, লেবুখালী ও আংগারিয়া এলাকা এবং মুরাদিয়া, লোহালিয়া ও পান্ডব নদীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিন এ অবৈধ মাছ শিকার চলছে। নদীগুলোতে মাছ ধরার ট্রলারে অত্যাধুনিক ‘ফাইটার ইঞ্জিন’ সংযোজন করে অসাধু জেলেরা দাপিয়ে বেড়াচ্ছেন।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, রোববার (১১ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পাংগাশিয়ার হাজীর হাট ও রাজাগঞ্জ এলাকার মধ্যবর্তী পায়রা নদীতে প্রায় ৩০ থেকে ৩৫টি মাছ ধরার নৌকা ও ট্রলার নিয়ে জেলেরা নির্বিঘ্নে জাল ফেলে মা ইলিশ শিকার করছেন। অথচ জাতীয় সম্পদ রক্ষার্থে সরকার ও মৎস্য বিভাগের পক্ষ থেকে নদীতে কঠোর নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।

এ বিষয়ে স্থানীয় পাংগাশিয়া এলাকার বাসিন্দা মো. ফারুক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “এভাবে যদি নির্বিচারে মা ইলিশ ধ্বংস করা হয়, তবে অচিরেই আমাদের নদীগুলো ইলিশশূন্য হয়ে পড়বে। ভবিষ্যতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে জাতীয় মাছ ইলিশ। অবিলম্বে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও নিয়মিত অভিযান পরিচালনা করা অত্যন্ত জরুরি।”

নদীতীরবর্তী সচেতন মহলের আশঙ্কা, প্রজনন মৌসুমে এভাবে মা ইলিশ নিধন অব্যাহত থাকলে আগামী মৌসুমে ইলিশের বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হবে, যার নেতিবাচক প্রভাব পড়বে দেশের সামগ্রিক ইলিশ উৎপাদনে।

অভিযানের বিষয়ে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, “আমাদের একটিমাত্র টহল টিম রয়েছে এবং তারা একটু আগেই ওই এলাকা থেকে ঘুরে এসেছে। সীমিত জনবল ও লজিস্টিক সংকটের কারণে সব এলাকায় সমানভাবে নজরদারি বজায় রাখা কঠিন হচ্ছে। তবে টহল কার্যক্রম আরও জোরদার করার চেষ্টা চলছে।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, “আমি আজ সকাল থেকে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে একটি দাপ্তরিক মিটিংয়ে ব্যস্ত ছিলাম। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

স্থানীয়দের প্রত্যাশানুযায়ী, কেবল লোক দেখানো নয়, বরং মা ইলিশের প্রজনন সুরক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগের আরও কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

নৌকার প্রার্থী শম্ভুর আমতলীতে আগমনে শোডাউন

নৌকার প্রার্থী শম্ভুর আমতলীতে আগমনে শোডাউন

November 28, 2023
আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে

আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে

October 24, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist