Monday, October 19, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 12, 2026
পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইডিইবি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমপর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা আইডিইবির একটি প্রতিনিধি দল নবনিযুক্ত জেলা প্রশাসককে পুষ্পস্তবক দিয়ে এ শুভেচ্ছা জানান।

আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল আহসান মুন্নার নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনিযুক্ত জেলা প্রশাসকের দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে পটুয়াখালীর সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা দ্রুত ও সহজে পাবেন।

সৌজন্য সাক্ষাৎকালে আইডিইবি পটুয়াখালী জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি দপ্তরের উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—যুগ্ম সাধারণ সম্পাদক (উপ-সহকারী প্রকৌশলী, এলজিইডি) ইঞ্জিনিয়ার মোঃ মাঈনুল ইসলাম, অর্থ সম্পাদক (উপ-সহকারী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ) ইঞ্জিনিয়ার রাসেল শিকদার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সোহাগ, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক (উপ-সহকারী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর) ইঞ্জিনিয়ার লিটন চন্দ্র বার, এবং নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মিজানুর রহমান হাবিব।

এছাড়াও উপস্থিত ছিলেন পিজিসিবি’র উপ-সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল নাঈম, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোহাইমিনুল ইসলাম, ওজোপাডিকো’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ আপন হোসাইন, পটুয়াখালী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আউয়াল, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মুশফিকুর রহমান এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আল মিজানসহ স্থানীয় ডিপ্লোমা প্রকৌশলী নেতৃবৃন্দ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীতে প্রাথমিকে ৯৬১ শিক্ষার্থী বৃত্তি পেয়ে বিভাগে তৃতীয়

পটুয়াখালীতে প্রাথমিকে ৯৬১ শিক্ষার্থী বৃত্তি পেয়ে বিভাগে তৃতীয়

July 12, 2026
মামলায় সাক্ষী হওয়ায় মহিপুরে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

মামলায় সাক্ষী হওয়ায় মহিপুরে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

September 26, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist