দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবগঠিত সাংবাদিক সমিতির ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে মুশতাক আহম্মেদ নির্বাচিত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির অন্য অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি পদে মাহাদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ফাহিম, সাংগঠনিক সম্পাদক পদে জয় ভাঙ্গী, অর্থ সম্পাদক পদে মোসাফেসসেরুল হক তন্ময়, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ফারহান সাদিক রাহাত, দপ্তর সম্পাদক পদে মেহেদী হাসান এবং সহ-দপ্তর সম্পাদক পদে মো. সফিউল্লাহ। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তাবরীজ আল আমীন ও মাসুদা আক্তার রূপা।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, অধ্যাপক ড. খোকন হোসেন এবং সহযোগী অধ্যাপক মোড আব্দুর রহিম। এ সময় নির্বাচন প্রক্রিয়া পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন দুমকি প্রেসক্লাবের প্রচার সম্পাদক কাজী জুবায়ের ইসলাম সোহান।







