Thursday, October 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে তিন জেলের কারাদণ্ড

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 15, 2026
গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে তিন জেলের কারাদণ্ড
Share on FacebookShare on Twitter

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পটুয়াখালীর গলাচিপায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের নমোস্লুইস-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে পরিচালিত যৌথ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে।

​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—চরবিশ্বাস এলাকার হাসেম কাজীর ছেলে মোঃ সাদেক কাজী, বারেক মোল্লার ছেলে রবিউল হাসান এবং মকবুল হাওলাদারের ছেলে বাবু মিয়া।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক। তিনি দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় অমান্যকারীদের সাজা প্রদান করেন। আদালতের রায়ে মোঃ সাদেক কাজী ও রবিউল হাসানকে ২০ দিন করে এবং বাবু মিয়াকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

​অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক বলেন, “মা ইলিশের প্রজনন মৌসুমে জাতীয় সম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা অত্যন্ত গুরুত্বের সাথে বাস্তবায়ন করা হচ্ছে। এ সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে নদীতে ইলিশ আহরণ কিংবা যেকোনো বেআইনি কাজের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ টহল ও কড়া নজরদারি অব্যাহত থাকবে।”

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মির্জাগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মির্জাগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

October 21, 2026
দুমকিতে মহাজোট প্রার্থীকে সমর্থনে উঠান বৈঠক

দুমকিতে মহাজোট প্রার্থীকে সমর্থনে উঠান বৈঠক

January 1, 2024

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist