Thursday, October 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 16, 2026
দুর্গোৎসবে বিশৃঙ্খলা রোধে বাড়তি সতর্কতার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হকের
Share on FacebookShare on Twitter

রাজিব সুজন : ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যেকোনো বিচ্ছিন্ন ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রোধে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২ টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মের নেতৃবৃন্দ এবং পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘‘আবহমানকাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো অশুভ মহল যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে কিংবা সেটিকে রাজনৈতিক রঙ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও সাধারণ মানুষ উভয়কেই অত্যন্ত সজাগ থাকতে হবে।’’

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ।

সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গাপূজায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য দেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে আগত প্রতিনিধিবৃন্দ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মহিপুরে ১৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মহিপুরে ১৭৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

September 26, 2026
পায়রা সেতুতে ডিউটিরত অবস্থায় টোল কালেক্টরের মৃত্যু

পায়রা সেতুতে ডিউটিরত অবস্থায় টোল কালেক্টরের মৃত্যু

July 27, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist