Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালী পৌরসভার উন্নয়নে এমপি আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় সভা

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 19, 2026
পটুয়াখালী পৌরসভার উন্নয়নে এমপি আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় সভা
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণির নাগরিকদের সাথে স্থানীয় সংসদ সদস্যের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী পৌরসভার কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

পৌর প্রশাসক মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। সকালে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে পটুয়াখালী পৌরসভার প্রশাসক তাঁকে পুষ্পস্তবক অর্পণ করে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।

সভায় পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলোর সার্বিক অগ্রগতি গুরুত্বের সাথে পর্যালোচনা করা হয়। বিশেষ করে শহরের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং সামগ্রিক নাগরিক সেবা কার্যক্রমকে আরও দ্রুত, স্বচ্ছ ও গতিশীল করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস. এম. এ. জাহিদ অপু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসীম উদ্দীন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সাবেক সহ-সভাপতি অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, সাবেক প্রকাশনা সম্পাদক অ্যাড. শরীফ মো. সালাহউদ্দিন এবং পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন।

এছাড়া সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আমতলীর ইয়াকুব হোসাইন

বরগুনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ আমতলীর ইয়াকুব হোসাইন

September 20, 2026
দুমকীতে কাব এর দিন ব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

দুমকীতে কাব এর দিন ব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত

October 13, 2023

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist