Tuesday, September 22, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

চিরনিদ্রায় শায়িত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এমপি

Jahirul Islam by Jahirul Islam
October 22, 2023
চিরনিদ্রায় শায়িত সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া এমপি
Share on FacebookShare on Twitter

জহিরুল ইসলাম: হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া। নিজ জেলা শহরে দ্বিতীয় দফা জানাজায় মানুষের ঢল নামে। রোববার (২২ অক্টোবর) সকাল এগারোটায় পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে চারলেন সড়কে জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদেরের ইমামতিতে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় বিভিন্ন বরিশাল বিভাগীয় কমিশনার মো: শওকত আলী, রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড আফজাল হোসেনসহ, বিভিন্ন জেলা আওয়ামিলীগের নেতা ও অনান্য রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন, সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সর্বস্তরের জনসাধারণের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পটুয়াখালী পৌর করবস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় এই বরেণ্য রাজনীতিবিদকে। এর আগে তার দীর্ঘদিনের কর্মস্থল জেলা আইনজীবী সমিতিতে নেওয়া হয় মরদেহ।
গত শনিবার সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করে। ঐদিন বিকেলে জাতীয় সংসদ ভবনে জানাজা শেষে শাহজাহান মিয়ার মরদেহ নিয়ে বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে পটুয়াখালী নিয়ে আসা হয়।
শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়াারি জন্ম গ্রহণ করেন। শাহজাহান মিয়া ১৯৯৬, ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ধর্ম প্রতিমন্ত্রী থাকাকালে সুষ্ঠু হজ্ব ব্যবস্থাপনায় এশিয়ায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। তিনি পেশায় একজন আইনজীবী। ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও পটুয়াখালী পৌরসভার চেয়াারম্যান ও জেলা আইনজীবি সমিতির সভাপতি ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

আমতলীতে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু!

আমতলীতে বজ্রপাতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু!

September 24, 2023
কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রীর লিফলেট বিতরণ ও পথসভা

কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রীর লিফলেট বিতরণ ও পথসভা

September 27, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist