Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 3, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের প্রধান ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন, বৃক্ষরোপণ, পোনা মাছ অবমুক্তকরণ এবং নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিনব্যাপী আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

​সকাল ১০টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-এর (আইকিউএসি) আয়োজনে নবীন শিক্ষার্থীদের জন্য ‘‘Developing The Mindset For Successful University Journey’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. নেছারউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘‘ভেটেরিনারি মেডিসিন কেবল একটি পেশা নয়, এটি একটি মহৎ পেশা। শিক্ষার্থীদের শুধু ভালো সিজিপিএ অর্জনের পেছনে না ছুটে আন্তর্জাতিক মানের দক্ষ ভেটেরিনারিয়ান ও মানবিক গুণসম্পন্ন ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’’ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান।

​এরপর সকাল ১১টায় অনুষদের দৃষ্টিনন্দন মেইন গেটের ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য। অনুষদীয় ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপাচার্য নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি অনুষদের শিক্ষার্থীদের আবাসন ও পড়াশোনার সুবিধা বাড়াতে ৬ তলা আবাসিক হল, ৬ তলা একাডেমিক ভবন এবং দুটি ব্যাডমিন্টন কোর্টসহ খেলার মাঠ সংস্কারের ঘোষণা দেন।

​বেলা সাড় ১১টায় ক্যাম্পাসের পরিবেশগত ভারসাম্য রক্ষায় এবং পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে প্রধান অতিথি অনুষদীয় পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং ভবনের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।

​পরবর্তীতে দুপুর ১২টায় অনুষদীয় অডিটোরিয়ামে ২০২৫-২৬ সেশনের স্নাতক লেভেল-১, সেমিস্টার-১ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অধ্যাপক ড. আহসানুর রেজার সভাপতিত্বে এবং শিক্ষার্থী সুজন মৃধা ও আতিকা সানজিদা নোভার উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণাভিত্তিক ও ছাত্রকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’’

​অনুষ্ঠানে অনুষদের শিক্ষক, কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং নবীন ও প্রবীণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

নতুন ‘পটুয়াখালী পৌর বিদ্যানিকেতন’র ভিত্তিপ্রস্তর স্থাপন

নতুন ‘পটুয়াখালী পৌর বিদ্যানিকেতন’র ভিত্তিপ্রস্তর স্থাপন

July 6, 2026
পটুয়াখালী সদর উপজেলা জাতীয় পার্টির দুই নেতাকে পদোন্নতি

পটুয়াখালী সদর উপজেলা জাতীয় পার্টির দুই নেতাকে পদোন্নতি

October 25, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist