Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home আইন-আদালত

বাউফলে আট বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার

Jahirul Islam by Jahirul Islam
October 30, 2023
রাঙ্গাবালীতে বিএনপির ৪ নেতা গ্রেফতার
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আট নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁদেরকে বাউফল পৌরসভার মুজিব চত্বরে মুজিববর্ষ উপলক্ষে নির্মিত ফলকের বঙ্গবন্ধুর মুখের অংশ ভেঙে ফেলার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের নামে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত আটটার দিকে বাউফল থানার অদূরে থাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাউফল পৌরসভা শাখা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. শাহ জাহান হাওলাদারকে (৬৬) কয়েকজন সাদা পোশাকের পুলিশ এসে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেব ছালাম জানিয়েছেন বলে নিয়ে যান। পরে তাঁকে হাজতখানায় নিয়ে আটকে রাখা হয়। একই রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাউফল পৌরসভা শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মো. ফজলুল হক (৫০), কালাইয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি জিএম নিউটন (৫৫), কনকদিয়া ইউনিয়ন যুবদল কর্মী মোঃ কামরুজ্জামান সিপাই ওরফে হাসিব (৩৩) ও মো. আব্দুল মান্নান হাওলাদার (৪৩), সূর্য্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামের বাসিন্দা যুবদলকর্মী মো. সাইদুর রহমান খান ওরফে জাফর খান (৩৯), কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের বাসিন্দা যুবদলকর্মী মো. মোর্শেদ আলম (৩০), আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপি কর্মী নূর এ আলম বাদশাকে (৪৭) আটক করে। পরে তাঁদের সবাইকে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি রাতে বাউফল পৌরসভার মুজিব চত্বরে মুজিববর্ষ উপলক্ষে নির্মিত ফলকের বঙ্গবন্ধুর মুখের অংশ ভেঙে ফেলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জিয়াউল হক বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় কারো নাম উল্লেখ না করে ওই মামলাটি করেন।
বিএনপি দলীয় সাবেক সংদস সদস্য মুক্তিযোদ্ধা শহিদুল আলম তালুকদার বলেন,‘ জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। দেশ স্বাধীন হয়েছে। কিন্তু এই অবৈধ বাক-স্বাধীনতা হরনকারী সরকার যেভাবে বিরোধী দলের ওপর অত্যাচার-নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে তা পাকিস্থানী হানাদার বাহিনীকেও হার মানিয়েছে।’ তিনি মির্জ া ফকরুল ইসলাম আলমগীরসহ সারা দেশব্যাপী গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।
ওসি এটিএম আরিচুল হক বিএনপির আট নেতা-কর্মীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন ,‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের ওপর হামলা চালানো এবং পুলিশ মেরে ফেলা দলের কাউকে ছাড় দেওয়া হবে না। পদধারী সবাইকে গ্রেপ্তার করা হবে।’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

মা ইলিশ সংরক্ষণে উচ্চ পর্যায়ে আভিযানিক কার্যক্রম

মা ইলিশ সংরক্ষণে উচ্চ পর্যায়ে আভিযানিক কার্যক্রম

October 14, 2023
দুমকিতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

দুমকিতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট

July 8, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist