Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 12, 2026
মির্জাগঞ্জে আর্জেন্টিনার জার্সি পরা সেই ‘দালাল’ গ্রেফতার, ৩০ দিনের কারাদণ্ড
Share on FacebookShare on Twitter

জিয়াউর রহমান, মির্জাগঞ্জ : পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে আর্জেন্টিনার জার্সি পরিহিত এক প্রতারককে হাতেনাতে আটক করে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোঃ বাবলু হাসান (২৮)। সে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের চত্রা গ্রামের বাগবাড়ির মোশাররফ হোসেনের ছেলে।

ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত বাবলু হাসান দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভূমি অফিসে যাতায়াত করে দালালি চক্র চালাচ্ছিল। অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের ভুল বুঝিয়ে ও বিভ্রান্ত করে সে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। এ নিয়ে একাধিক ভুক্তভোগী উপজেলা ভূমি কর্মকর্তার কাছে মৌখিক অভিযোগও করেছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে বাবলুকে এর আগে বেশ কয়েকবার ডেকে সতর্ক করা হলেও সে তা তোয়াক্কা করেনি। অবশেষে আজ রবিবার সকালে পুনরায় ভূমি অফিস চত্বরে এসে সাধারণ মানুষকে হয়রানি করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়। আটকের সময় তার গায়ে আর্জেন্টিনার ফুটবল জার্সি জড়ানো ছিল।

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী সরকারি অফিসে এসে জনগণের সাথে প্রতারণা করার অপরাধে তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাসেল মুন্সী।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাসেল মুন্সী জানান, ‘‘ভূমি অফিসকে সম্পূর্ণ দালালমুক্ত ও সাধারণ মানুষের জন্য সেবাবান্ধব করতেই আমাদের এই অভিযান। সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণা থেকে রক্ষা করতে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

এক মায়ের গর্ভে ৪ শিশুর জন্ম

এক মায়ের গর্ভে ৪ শিশুর জন্ম

November 17, 2023
পটুয়াখালীতে প্রবীণ বিএনপি নেতা কাজী মাহবুব আলমের স্মরণে দোয়া ও আলোচনা সভা

পটুয়াখালীতে প্রবীণ বিএনপি নেতা কাজী মাহবুব আলমের স্মরণে দোয়া ও আলোচনা সভা

July 20, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist