Wednesday, September 2, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

সংকট পিছু ছাড়ছে না পর্যটন নগরী কুয়াকাটার

Jahirul Islam by Jahirul Islam
October 31, 2023
সংকট পিছু ছাড়ছে না পর্যটন নগরী কুয়াকাটার
Share on FacebookShare on Twitter

এ.এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়াঃ দেশে কোন ধরনের সমস্যা সৃষ্টি হলে শুরুতেই ধাক্কা লাগে পর্যটন নগরী কুয়াকাটায়। যার ফলে স্থবির হয়ে পড়ে সকল কর্মকা-। অলস সময় পার করে পর্যটনশিল্পের সাথে যুক্ত সকল ব্যবসায়ীরা। করোনার ধাক্কা কেটে যাওয়ার পর পর্যটনকেন্দ্র কুয়াকাটা প্রাণচাঞ্চল্যতা ফিরতে শুরু করছিল। পদ্মাসেতুকে আর্শীবাদ মনে করছিল ব্যবসায়ীরা। সেটায় এখন পুরোদমে ভাটা লেগেছে। পুরো সৈকত নিরবতা। পর্যটন নির্ভর ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে হতাশা। সামনের দিনগুলো কীভাবে কাটবে এ নিয়ে চলছে দুশ্চিন্তা।
চলতি মাসের ২৮ অক্টোবর বিএনপি ও জামায়াতে ইসলামীর মহাসমাবেশকে কেন্দ্র করে কুয়াকাটা সৈকতে তেমন কোন পর্যটকদের আনাগোনা ছিলোনা। এর আগের সপ্তাহে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবেও নগরী খালি ছিল। সপ্তাহের শুরুতে হরতাল ডাকার পরে একদিন বিরতির পরে আবার শুরু হয়েছে টানা তিনদিনের অবরোধ কর্মসূচি। ফলে পর্যটন নির্ভর ব্যবসায়ীদের মাথায় হাত। মৌসুমের শুরুতে এমন খারাপ পরিস্থিতি মোটেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেননা।
সৈকতের স্পিড বোটের মালিক মো. লিটন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার ২২জন কর্মচারী। ডেইলি হিসেবে আমার ২৫ হাজার টাকা লস। গত কয়েকদিনে আমার লক্ষটাকা নেই। এভাবে চলতে থাকলে সামনের দিনগুলো কিভাবে চলব জানিনা। করোনার সময় জমানো টাকা সব শেষ। এখন ঋনের বোঝা টানছি। আরো কয়েকটি দিন এমন থাকলে না খেয়ে থাকতে হবে।
সৈকতে বসে একা একা সময় পার করছে ক্যামেরা ম্যান মো. মাসুদ তিনি বলেন, প্রতিদিন ১হাজার টাকা থেকে ১৫শত টাকা আয় হত। গত কয়েকদিনে ডেইলি ১শ টাকাও আয় হয়না। বৌ বাচ্চা নিয়ে সংসার চালানো, মাস গেলে বাড়ি ভাড়া দিয়া টিকে থাকা এখন কষ্ট হচ্ছে। এটা থেকে মুক্তি চাই, না হয় না খেয়ে মারা যেতে হবে।
সৈকতে চা বিক্রেতা আলতাফ বলেন, মানুষ রাজনৈতিক দূরাবস্থা দেখে ভয় পাচ্ছে ঘর থেকে বের হতে। ২৮ অক্টোবর থেকে এখন ১০ কাপ চা বিক্রি হয়না। এমন সংকট আমরা চাইনা।
হোটেল গোল্ডেন ইনের ব্যবস্থাপনা পরিচালক কেএম জহির জানান, আমরা সবার আগে ধাক্কা খাই। এ ধাক্কা কাটতে সময় লাগবে। এখন রাজনৈতিক সমস্যা সমাধান না হলে এ সংকট কবে নাগাদ কাটবে তা বলা মুসকিল। আমরা এখান থেকে মুক্তি চাই।
হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোতালেব শরীফ বলেন, বৈশ্বিক নানা সংকটের মধ্যে রাজনৈতিক অস্থিরতা থাকলে মানুষ ঘর থেকে বের হয়না। গত কয়েক দিন ধরে রাজনৈতিক অস্থিরতায় পর্যটকরা মুখ ফিরেয়ে নিয়েছে। এ সংকট দূর না হলে আমরা পথে বসে যাব। জামাত-বিএনপির ডাকা হরতাল ও অবরোধে সকল পর্যটন ব্যাবসায়ীদের মধ্যে হতাসা বিরাজ করছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পবিপ্রবির উপাচার্যের সঙ্গে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্য সাক্ষাৎ

পবিপ্রবির উপাচার্যের সঙ্গে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সৌজন্য সাক্ষাৎ

July 15, 2026
কলাপাড়ায় নামাজরত অবস্থায় ভেঙে পড়ল মসজিদের পাটাতন, সংস্কারের আশ্বাস যুবদল নেতার

কলাপাড়ায় নামাজরত অবস্থায় ভেঙে পড়ল মসজিদের পাটাতন, সংস্কারের আশ্বাস যুবদল নেতার

July 13, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist