Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন আফজাল হোসেন

পটুয়াখালী-১ আসনের উপ-নির্বাচন

Jahirul Islam by Jahirul Islam
November 1, 2023
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন আফজাল হোসেন
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদকঃ পটুয়াখালী-১ সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আফজাল। বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। গতকাল ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিকে আজ মনোনয়নের শেষ সময় পর্যন্ত আর কোনো প্রার্থী মনোনয়ন দাখিল করেনি। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। শেষ সময় পর্যন্ত আর কোন প্রার্থী মনোনয়ন দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।
রিটার্নিং অফিসার ও পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম বলেন,‘ বুধবার বিকেল ৪টা পর্যন্ত আওয়ামীলীগ প্রার্থী ছাড়া কেউ মনোনয়ন কেনেনি এবং মনোনয়ন জমাও দেননি।’ এদিকে উৎসবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন মনোনয়নপত্র জমা দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, বরগুনা ২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান প্রমুখ।
মনোনয়নপত্র দাখিলের পর অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন,‘ আমি দীর্ঘদিন পটুয়াখালী-১ আসন নিয়ে কাজ করে যাচ্ছি। এ আসনের প্রতিটি এলাকায় আমার পদচারনা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর আমাকে নমিনেশন দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা। হয়তো সংসদে বসার সুযোগ হবে না তবুও নির্বাচিত হলে এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত করব। এলাকায় যে উন্নয়ন কাজ চলছে তা এগিয়ে নিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকব।’
উল্লেখ্য, পটুয়াখালী-১ আসনটি সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা নিয়ে গঠিত। এ আসনের সংসদ সদস্য সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাড. শাহজাহান মিয়ার গত ২১ অক্টোবর মারা যাওয়ার পর এই আসন শূন্য ঘোষণা করা হয়।
শূন্য হওয়া আসনটিতে গত ২৪ অক্টোবর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর বাছাই, ৯ নভেম্বর প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ ধার্য করা হয়েছে। এবং আগামী ২৬ নভেম্বর হবে নির্বাচন। এদিকে বর্তমান জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়ে আসছে। আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সে কারণে এ আসনে উপনির্বাচনে যিনি নির্বাচিত হবেন, তিনি শপথ গ্রহণ করলেও সংসদে বসার সুযোগ পাবেন না।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক আচরণ পরিবর্তনে সভা

বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক আচরণ পরিবর্তনে সভা

October 10, 2023
প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

July 15, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist