Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home রাজনীতি

বিএনপি এখন নেতৃত্ব শূন্যতায় দিশেহারা

পটুয়াখালীতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম

Jahirul Islam by Jahirul Islam
October 14, 2023
বিএনপি এখন নেতৃত্ব শূন্যতায় দিশেহারা
Share on FacebookShare on Twitter

সিনিয়র স্টাফ রির্পোটার: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, বিএনপিতে নেতৃত্ব দেওয়ার মতো কোন নেতা নেই, ভাড়াটিয়া নেতা ড. কামাল হোসেনকে এনেছিলো তিনিও সরে গেছে। বিদেশি মুরুব্বিদের কথায় এর ওর কাছে ধরনা ধরছে। বিএনপি এখন দিশেহারা অবস্থায়। বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন বসে থাকবে না। ১৯৭০ সালের নির্বাচনে মাও. ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি নির্বাচনে আসে নাই, তাতে বাংলাদেশের নির্বাচন বন্ধ থাকে নাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিলো, বাংলাদেশ স্বাধীন হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে আসবে না মূলত বিজয়ী হতে পারবে না জেনে। ২০ দলীয় জোটে অনেক দল আছে তাদের নামও জানি না। ১২ দলীয় জোট হয়েছে সেখানে একটি দলেরও রেজিষ্ট্রেশন নেই। এজাতীয় লোকেরা হালুয়া রুটির লোভে এখানে ওখানে যাবে। বিএনপি নির্বাচনে না আসলেও নির্বাচন হবে। অসংখ্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করতে অপেক্ষা করছে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে পটুয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর নব নির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন ফায়ার সাভির্সের পরিচালক লেফটেন্যন্ট কর্নেল তাজুল ইসলাম, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ওবায়দুর রহমান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশীদ ও জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম প্রমুখ।
প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে সদর ফায়ার স্টেশনের অত্যাধুনিক ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

মির্জাগঞ্জে দারিদ্র্য বিমোচনে মৎস্য চাষ বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

মির্জাগঞ্জে দারিদ্র্য বিমোচনে মৎস্য চাষ বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ উদ্বোধন

August 9, 2026
মহিপুর-আলীপুর মৎস্য বন্দরে তীব্র বরফ সংকটে সাগরে যেতে পারছে না শত শত ট্রলার

মহিপুর-আলীপুর মৎস্য বন্দরে তীব্র বরফ সংকটে সাগরে যেতে পারছে না শত শত ট্রলার

August 10, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist