Sunday, September 6, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home রাজনীতি

কুয়াকাটা পৌর আ’লীগের সভাপতিকে সন্ত্রাসী লিখে বিবৃতি

Jahirul Islam by Jahirul Islam
November 4, 2023
কুয়াকাটা পৌর আ’লীগের সভাপতিকে সন্ত্রাসী লিখে বিবৃতি
Share on FacebookShare on Twitter

কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র বারেক মোল্লাকে সন্ত্রাসী উল্লেখ্য করে জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক প্যাডে বিবৃতি দিয়েছে পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন।
শুক্রবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন স্বাক্ষরিত বিবৃতির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। বিবৃতিতে তিনি বলেন, “কুয়াকাটা পৌর মেয়র জনাব, মোঃ আনোয়ার হাওলাদারের উপর পর্যটন হলিডে রিসোর্টের সম্মুখে বাংলাদেশ
আওয়ামী লীগের এক শান্তি সমাবেশে কলাপাড়া-৪ আসনের সংসদ সদস্য জনাব মহিবুর রহমানের উপস্থিতিতে সাবেক মেয়র আব্দুল বারেক মোল্লা সহ কিছু চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ও ভূমিদস্যুরা বর্তমান মেয়র জনাব, আনোয়ার হাওলাদারের উপরে অতর্কিতভাবে হামলা করে এবং চাঁদা দাবী করে। জনাব
আনোয়ার হাওলাদার একজন সৎ, নির্ভীক, বিশিষ্ট সমাজ সেবক, কুয়াকাটা পৌরসভার উন্নয়নের রুপকার ও আওয়ামী লীগ নেতা। তাহাকে সন্ত্রাসী বারেক মোল্লা সহ অন্যান্য চিহ্নিত সন্ত্রাসীরা ঔষধের ফার্মেসীতে গেলে ২য় বার আবারো হামলা করে। তাহার উপর এই হামলা করার জন্য পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সভাপতি জনাব মোঃ তোফাজ্জল হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং বারেক মোলা সহ সকল সন্ত্রাসী হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানান”
বিবৃতির বিষয়ে জানতে চাইলে তোফাজ্জল হোসেন বলেন, আমি আমার সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দিয়েছি। গতকাল কুয়াকাটায় স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে বর্তমান মেয়রের উপর হামলা করেছে। সে কুয়াকাটায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে। শ্রমিকদের উপর অত্যাচার নির্যাতন করেছে। তাই আমি বিবৃতি দিয়েছি।’
তবে বিবৃতির বিষয় জানেন না জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। তিনি বলেন, আমি মাত্র শুনলাম। সভাপতি কি বিবৃতি দিয়েছে, আমার সঙ্গে আলাপ করেনি। আমি খোঁজ নিয়ে দেখছি।’
এবিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর বলেন, শ্রমিকলীগের সভাপতি কখনো পৌর আওয়ামী লীগের সভাপতিকে নিয়ে বিবৃতি দিতে পারে না। এটা তার সাংগঠনিক দায়িত্ব বর্হিভূত কাজ।’
এ বিষয় জানতে চাইলে কুয়াকাটা পৌর আওয়ামীলীগের সভাপতি বারেক মোল্লা বলেন, আমি এ বিষয় জানিনা, হতে পারে টাকা পয়সা খেয়ে এমনটি করেছে।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) কুয়াকাটায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দেওয়ায়কে কেন্দ্র করে স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মহিবের উপস্থিতি কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদারসহ ১০ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পৌর আওয়ামী লীগের সভাপতি বারেক মোল্লাসহ তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দুমকিতে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন মিছিল

দুমকিতে আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন মিছিল

November 13, 2023
বন ও পরিবেশ রক্ষায় কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ম্যানগ্রোভ সম্মেলন

বন ও পরিবেশ রক্ষায় কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে ম্যানগ্রোভ সম্মেলন

August 30, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist