Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home আইন-আদালত

জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা, সমালোচনার ঝড়

Jahirul Islam by Jahirul Islam
November 5, 2023
জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা, সমালোচনার ঝড়
Share on FacebookShare on Twitter

আমতলী প্রতিনিধি: বরগুনা আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি স্কুলের পরিত্যক্ত অফিস কক্ষে ফেলে রাখা হয়েছে। সরকারি নির্দেশনা মানছেন না প্রধান শিক্ষক। আমতলী পূর্ব কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনাটি ঘটেছে বলে জানা যায়।
সরকারি নির্দেশনা অনুযায়ী সকল সরকারী বেসরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে অফিস কক্ষে জাতির জনক ও প্রধান মন্ত্রীর ছবি টানানোর কথা থাকলেও আমতলী পূর্ব কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোস্তফা কামাল মানছেন না সরকারি নির্দেশনা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে আমতলী পূর্ব কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত অফিস কক্ষে পুরাতন আসবাপএ ও হাড়ি পাতিলের মধ্যে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি নির্ধারিত অফিস কক্ষে না টানিয়ে স্কুলের স্টোর রুম হিসাবে ব্যবহ্রত পরিত্যক্ত অফিস কক্ষে অযতœ ও অবহেলায় ফেলে রাখা হয়েছে । শ্রেনী কক্ষ বিদ্যালয়ের অফিস কক্ষ হিসাবে শিক্ষক শিক্ষিকাদের ব্যবহার করতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা বলেন, জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি এভাবে ফেলে রাখা ঠিক হয়নি তবে, এ বিষয়ে প্রধান শিক্ষক ভালো বলতে পারবেন। স্কুলের অফিস কক্ষে বৃষ্টির সময় ছাদ থেকে পানি পরে তাই আমরা বাধ্য হয়ে ক্লাশ রুম ও অফিস রুম একসাথে চালাই।
৩ জুলাই ১৯৯৬ সরকারি নির্দেশনা অনুযায়ী জাতির জনকের প্রতিকৃতি সংরক্ষণ আইন ও ২৭মার্চ ২০০২ প্রধানমন্ত্রীর প্রতিকৃতি সংরক্ষণ আইনের আদেশ মোতাবেক সরকারি নির্দেশনা দেয়া হলেও মানছেন না ঐ স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোস্তফা কামাল।
এ বিষয়ে আমতলী পূর্ব কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,স্কুলের সংস্কার কাজের জন্য ছবি রাখা হয়েছে ব্যস্ততার জন্য নির্দিস্ট কক্ষে টানাতে পারিনি এখন ঠিক করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম বলেন, অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম বলেন, বিষয়টি আমি জেনেছি এটা তিনি কোনভাবেই ঠিক করেননি, আমি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কে বলে দিয়েছি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

কুয়াকাটায় আ. লীগ নেতার বিরুদ্ধে জমি ও সাবেক বিএনপি অফিস দখলের অভিযোগ

কুয়াকাটায় আ. লীগ নেতার বিরুদ্ধে জমি ও সাবেক বিএনপি অফিস দখলের অভিযোগ

July 31, 2026
ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে: নাসির

ছাত্রলীগ সরকারের পক্ষে ছিল, ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষে: নাসির

July 14, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist