Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

দুমকিতে সড়কের কাজ বন্ধের নির্দেশ

Jahirul Islam by Jahirul Islam
November 7, 2023
দুমকিতে সড়কের কাজ বন্ধের নির্দেশ
Share on FacebookShare on Twitter

দুমকি প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন খন্দকার বাড়ি থেকে মাস্টার নজরুল ইসলাম সিকদারের বাড়ি পর্যন্ত সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। তদন্তে সত্যতা প্রমাণিত হওয়ায় সড়কের নির্মাণ কাজ বন্ধসহ নিম্নমানের ইট সরিয়ে নেওয়ার নির্দেশ দেন স্থানীয় প্রশাসন। জানা যায়, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এ সড়কটি নির্মাণের লক্ষে ১ লক্ষ ৪৯ হাজার টাকা বরাদ্দ করেছে সরকার। সিবিসি সভাপতি ইউপি সদস্য মোঃ ফোরকান হাওলাদারের তত্বাবধানে সড়কটি নির্মাণ কাজ করা হচ্ছে।
এলাকাবাসী জানায়, রাস্তাটি নির্মাণে যে ইট ব্যবহারের চেষ্টা করা হচ্ছে, এমন ইট দিয়ে কোন কাজ হয় বলে কেউ মনে করছেন না। অথচ উক্ত রাস্তা নির্মাণ কাজ দেখার জন্য কেউ নেই। প্রায়ই দেখা যায়, সাধারণ জনগন উন্নয়ন কাজের দুর্নীতি ধরতে গেলে বা বাধা দিলে ঠিকাদার বা সিবিসি সভাপতি হামলা মামলা দিয়ে নাজেহাল করে।
স্থানীয়দের প্রশ্ন এসব দেখার জন্য সরকারের কর্মকর্তা কর্মচারী রয়েছেন। তাদের যা দেখার কথা তা এখন জনগনকে দেখেতে হচ্ছে। ঘটনার সত্যতা স্বীকার করে প্রকল্প সভাপতি ইউপি সদস্য ফোরকান হাওলাদার বলেন, ইট আমারও তেমন পছন্দ হয়নি। আগামীকাল সকালে ঘটনাস্থল চেয়ারম্যান মহোদয় আসবেন। এরপর উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।
ইটের মান নিয়ে প্রশ্ন করা হলে মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদার বলেন, আমি শুনেছি ইটের মান খারাপ। কাজ আপাতত বন্ধ করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। রাস্তাটি মেরামত নাকি নতুন করে নির্মাণ করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ওখানে তো কিছু ইট আছে। তাই রাস্তাটি সংস্কার করা হচ্ছে।
ঘটনার সত্যতা স্বীকার করে নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, তদন্তে ইটের মান খারাপ প্রমাণিত হওয়ায় কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ইট সরিয়ে ভালো মানের নতুন ইট দিয়ে রাস্তা নির্মাণের জন্য বলা হয়েছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দুমকীতে দরিদ্র মহিলাদেরকে বিআরডিবি’র প্রশিক্ষণ

দুমকীতে দরিদ্র মহিলাদেরকে বিআরডিবি’র প্রশিক্ষণ

December 18, 2023
গলাচিপায় পেট্রোল বোমাসহ ককটেল উদ্ধার

গলাচিপায় পেট্রোল বোমাসহ ককটেল উদ্ধার

November 1, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist