Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home আন্তর্জাতিক

জলবায়ু সু-বিচার ও ন্যায্যতার দাবিতে পদযাত্রা

জলবায়ু কনফারেন্স (কপ-২৮) কে সামনে রেখে

Jahirul Islam by Jahirul Islam
November 7, 2023
জলবায়ু সু-বিচার ও ন্যায্যতার দাবিতে পদযাত্রা
Share on FacebookShare on Twitter

সিনিয়র স্টাফ রিপোর্টার: আগামী ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত দুবাই এক্সপো সিটি অনুষ্ঠিত হবে কনফারেন্স অব পার্টি (কপ) বা জলবায়ু সম্মেলনের ২৮ তম অধিবেশন। এ সম্মেলনকে ঘিরে মঙ্গলবার দুপুরে সৈকতের বীচে বিভিন্ন দাবীতে কুয়াকাটায় মানববন্ধন, অবস্থান ও পদযাত্রা কর্মসূচি পালন করে পটুয়াখালী ইয়ুথ ফোরামের সদস্যরা।
পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি হাসিবুর রহমানের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য রাখেন টুরিস্ট পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ রাজু আহম্মেদ, জলবায়ু এ্যাক্টিভিস্ট জহিরুল ইসলাম, কনক আক্তারসহ অন্যান্যরা।
উপকূলীয় বিপন্ন জনগোষ্ঠীর সুরক্ষা ও ন্যায্য অধিকার নিশ্চিত করণে, প্যারিস চুক্তির বাস্তবায়ন, জলবায়ু সু-বিচার প্রতিষ্ঠা, গ্রীণ হাউজ গ্যাস নিঃসরণ ও জীবাশ্ম জ্বালানি নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় টেকসই সমাধান এবং ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিবছর ২৩০ বিলিয়ন মার্কিন ডলার শর্তহীন অর্থ সহায়তার দাবী জানান বক্তারা।
এই সম্মেলনে জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোর টেকসই সুরক্ষা ও নায্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোর জন্য আর্থিক সহায়তা সহ বিশ্বের উন্নত দেশগুলোর বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে আলোচনা করে বিভিন্ন রাষ্ট্র প্রধানরা। কিন্তু সম্মেলনে বড় ধরনের কোন কার্যকরীতা আজ পর্যন্ত দৃশ্যমান হয়নি বলেও জানান বক্তারা। কপ সম্মেলনে এবারও যদি বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশ গুলোর ঝুঁকি মোকাবেলায় শর্তহীন প্রয়োজনীয় তহবিল গঠনে বিশ্ব নেতৃত্ব ঐক্যমত পোষণ করে, তাহলে এই সম্মেলন বৈশ্বিক চা চক্র ছাড়া, আর কিছু নয় বলেও মন্তব্য করা হয়।
এসময় জলবায়ু এ্যাক্টিভিস্ট জহিরুল ইসলাম বলেন, যুদ্ধ দাঙ্গায় ও পারমানবিক খাতে যত অর্থ বরাদ্দ করা হয়, তার ০১ শতাংশ জলবায়ু খাতে বরাদ্দ রাখলে, ক্ষতিগ্রস্ত দেশ গুলো নিজেদের খাপ খাইয়িয়ে নিতে সক্ষমতা অর্জন করতে পারত। যুদ্ধের অর্থ জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশ গুলোর জন্য অনুদান দিলে, স্বংক্রিয় ভাবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দুমকিতে জাতীয় পার্টির আনন্দ মিছিল

দুমকিতে জাতীয় পার্টির আনন্দ মিছিল

November 27, 2023
গলাচিপায় বর্ণাঢ্য শোভাযাত্রায় শুভ জন্মাষ্টমী উদযাপিত

গলাচিপায় বর্ণাঢ্য শোভাযাত্রায় শুভ জন্মাষ্টমী উদযাপিত

September 4, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist