Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাবার পাশ থেকে নিখোঁজ সেই শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 17, 2026
বাবার পাশ থেকে নিখোঁজ সেই শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর কলাপাড়ায় বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ হওয়া ১০ মাসের শিশু রাইয়ানের বস্তাবন্দি ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের দুই দিন পর শনিবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু রাইয়ান ওই গ্রামের বাসিন্দা রাসেল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে রাসেল খান তার শিশুপুত্র রাইয়ানকে নিয়ে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে গৃহস্থালি ও ঘর পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন। ভোর ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে জেগে ঘরের ভেতর তার ভায়রা (স্ত্রীর বোনের স্বামী) আল-আমিনকে দেখতে পান। এরপর তিনি পুনরায় ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পরেই শিশু রাইয়ানকে ঘরে আর খুঁজে পাওয়া যায়নি।

পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জের ধরে আল-আমিন শিশু রাইয়ানকে অপহরণের পর হত্যা করেছেন। এই ঘটনায় গত বৃহস্পতিবার রাতেই রুমানা বেগম বাদী হয়ে আল-আমিনসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর পরই অর্থাৎ গত বৃহস্পতিবার দুপুরেই অভিযুক্ত আল-আমিনকে গ্রেফতার করে পুলিশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, শনিবার দুপুরে আল-আমিনের বসতবাড়ি সংলগ্ন খালে মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের বস্তাভর্তি অবস্থায় শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পটুয়াখালীর সব আসনে একক প্রার্থী জাতীয় পার্টির

পটুয়াখালীর সব আসনে একক প্রার্থী জাতীয় পার্টির

November 28, 2023
‎পটুয়াখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

‎পটুয়াখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

July 6, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist