Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home খেলাধুলা

কলাপাড়ায় শিশুদের সাঁতার প্রতিযোগিতা

Jahirul Islam by Jahirul Islam
November 13, 2023
কলাপাড়ায় শিশুদের সাঁতার প্রতিযোগিতা
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ভাসা-২ প্রকল্পের ‘সুইমসেফ: জীবন রক্ষায় সাঁতার’কার্যক্রমের অধীনে বার্ষিক সাঁতার প্রতিযোগীতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) এর উদ্যোগে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের পুকুরে এ সাঁতার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ছেলে ও মেয়েদের জন্য বয়স ভিত্তিক ৪টি বিভাগে (৬ থেকে ৮ এবং ৯ থেকে ১০) সকল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ে বিজয়ী মোট ৩৬জন প্রতিযোগী উপজেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহন করে। স্থানীয় বিচারক মন্ডলীর মাধ্যমে প্রতি গ্রুপে তিনজন করে ১ম, ২য় এবং ৩য় স্থান নির্বাচন করা হয়। প্রতিযোগীতায় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ানম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, এলাকার গন্যমান্য ব্যক্তি, ভিআই পিসির সদস্য, গণমাধ্যম কর্মী ও ভিলেজ ইনজুরি প্রিভেনশন কমিটি’র সদস্যবৃন্দ, আঁচল মা এবং শিশুদের অভিভাবকসহ ভাসা প্রকল্পের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে কলাপাড়া উপজেলা পরিষদ হল রুমে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল আলম বাবুল, শাহীনা পারভীন সীমাই, ইউপি চেয়ারম্যান সুজন মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ সিনহাজ উদ্দীন, ভাসা-২ প্রকল্পের ফিল্ড টিম ম্যানেজার মোহাম্মদ মোতাহের হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার এবং অংশগ্রহণকারী সকল শিশুকে সান্ত¡না পুরস্কার দেয়া হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

October 11, 2023
মহিপুরে রগ কর্তনকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

মহিপুরে রগ কর্তনকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

September 24, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist