Wednesday, October 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

আইসেস্কো পুরস্কার পেয়েছে অভিযাত্রিক ফাউন্ডেশন

Jahirul Islam by Jahirul Islam
February 19, 2024
আইসেস্কো পুরস্কার পেয়েছে অভিযাত্রিক ফাউন্ডেশন
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টারঃ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, আওতাধীন সংস্থা বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ)-এর উদ্যোগে “কিশোরী ও নারীদের স্বাক্ষরতায় বিশেষ অবদান রাখা সুশীল সমাজ ও বেসরকারী সংস্থাকে “আইসেস্কো পুরস্কার-২০২৩” প্রদান করা হয়েছে। বিশে^ প্রথম এই পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের বেসরকারী সংস্থা অভিযাত্রিক ফাউন্ডেশন ও মিশরের একটি সংস্থা।
সোমবার বিকেলে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট এর কনফারেন্স রুমে ২০২৩ সালের পদক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব জুবাইদা মান্নানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর সম্মানিত সচিব এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সেক্রেটারি জেনারেল জনাব সোলেমান খান।
এসময় বিভিন্ন মন্ত্রণালয় হতে আগত সরকারের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরিকারি প্রতিষ্ঠান এবং সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অভিযাত্রিক ফাউন্ডেশনের পক্ষে অভিযাত্রিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মোঃ আহমেদ ইমতিয়াজ প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার হিসেবে একটি ট্রফি এবং প্রশংসা সনদ গ্রহণ করেন।
সংস্থাটি “কিশোরী ও নারীদের স্বাক্ষরতায় বিশেষ অবদান রাখায়” নারীদের সাবলম্বীকরণ প্রকল্প “সক্ষম নারী” এর জন্য আইসেস্কো’র এই পুরস্কার অর্জন করেন ।
এসময় প্রধান অতিথি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান হতে আইসেস্কো/ইউনেস্কো’র বিভিন্ন পুরস্কার সম্পর্কে জানার এবং নিজ নিজ ক্ষেত্র অনুযায়ী আবেদন করার আহ্বান জানান।
এছাড়াও সভাপতি তার বক্তব্যে আইসেস্কো/ইউনেস্কো সম্পর্কিত পুরস্কারের বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া

September 1, 2026
জনপ্রিয়তা পেয়েছে কুয়াকাটার শুঁটকি, দুর্ভোগ কমছে না উৎপাদনকারীদের

জনপ্রিয়তা পেয়েছে কুয়াকাটার শুঁটকি, দুর্ভোগ কমছে না উৎপাদনকারীদের

January 2, 2024

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist