Tuesday, August 25, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home সারাদেশ

দুমকিতে ছাগল পালনে স্বাবলম্বী নিম্ন আয়ের মানুষ

Jahirul Islam by Jahirul Islam
November 20, 2023
দুমকিতে ছাগল পালনে স্বাবলম্বী নিম্ন আয়ের মানুষ
Share on FacebookShare on Twitter

মেহেদী হাসান, দুমকিঃ স্বল্প সময়ে কম পুঁজিতে অধিক লাভবান হওয়ায় পটুয়াখালীর দুমকিতে ছাগল পালন করে স্বাবলম্বী হচ্ছে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের লোকজন। দিন দিন বাড়ছে ছাগল পালনকারীর সংখ্যা। উপজেলার শ্রীরামপুর, পাঙ্গাসিয়া, লেবুখালী, আঙ্গারিয়া ও মুরাদিয়া ইউনিয়নে প্রায় বাড়িতে দু-চারটি ছাগল লালন পালন করতে দেখা যায়।
সরেজমিনে জমিনে দেখা গেছে, উপজেলার অধিকাংশ মানুষ বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে ছাগল পালন করছে। ছাগল বছরে দুইবার এবং প্রতিবারে ১ থেকে ৪টি বাচ্চা প্রসব করায় খুবই লাভজনক ও জনপ্রিয় হয়ে উঠেছে।তারা জানান ১ থেকে ২ টি বকরি ছাগল ১০ থেকে ১৫ হাজার টাকায় ক্রয় করে লালন পালন শুরু করেন। বছর শেষে দুটি ছাগলে কমপক্ষে আটটি ছাগল হয়। সবমিলিয়ে বছর শেষে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় হয়। ছাগল লালন পালনে অনেক পরিবারের ভাগ্যেও পরিবর্তন হয়েছে। ছাগল সাধারণত ঘাস, গাছপালার পাতা, গম, ভুট্টা ও ভুসি খেয়ে জীবন ধারণ করে। ছাগল পালনে বেশি জায়গার প্রয়োজনও হয় না।
শ্রীরামপুর ইউনিয়নের সোহেল মাহমুদ(৩৯) বাংলাদেশ সমাচারকে- বলেন, গত এক বছর পূর্বে তিনি হরিয়ানা ক্রোস জাতের ১টি ও ব্রিটল ক্রোস জাতের ২টি বাচ্চা সহ মোট ৪টি ছাগল ৩৮ হাজার টাকায় ক্রয় করেন। এক বছরের ব্যবধানে বর্তমানে ১০টি ছাগল হয়েছে এবং ১টি গাভীন অবস্থায় আছে। বর্তমানে ১০টি ছাগলের দাম লক্ষাধিক টাকার উপরে হবে বলে জানান।
দক্ষিণ মুরাদিয়ার কাজী সাইদুল ইসলাম বলেন, কৃষি কাজের ফাঁকে ছাগলও পালান করি। বছরে প্রায় ৫০হাজার টাকা এর থেকে বাড়তি আয় হয়। চরগরবদী এলাকার সৈয়দ জাকির হোসেন জানান, তার খামারে প্রায় ৩০টি ছাগল ছিল। কিন্তু গত মাসে ১৩ টি ছাগল হঠাৎ অজানা রোগে মারা গেছে। ছাগল পালন একটি লাভজনক উদ্যোগ। বর্তমানে ছাগলের মাংস ও দুধের আকাশচুম্বি চাহিদার কারণে গ্রামে গঞ্জে ছাগল পালনের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। বর্তমানে প্রতি কেজি ছাগলের মাংস ১হাজার থেকে ১২শ টাকায় বিক্রি হয়। তিনি আরো বলেন, উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে ডাক্তার না থাকায় পশু সম্পদের রোগ বালাইয়ে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

কৃষিতে কেঁচোসারের প্রসার ও বাজারজাতকরণে মহিপুরে মতবিনিময়

কৃষিতে কেঁচোসারের প্রসার ও বাজারজাতকরণে মহিপুরে মতবিনিময়

August 19, 2026
বাউফলে চাঁদাবাজির অভিযোগে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ

বাউফলে চাঁদাবাজির অভিযোগে দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ

August 20, 2026

Trending.

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

পটুয়াখালীতে ভাড়া বাসা খুঁজতে গিয়ে টমটমের ধাক্কায় নারীর মৃত্যু

July 29, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist