Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

শত্রুতার জেরে গরু গায়ে এসিড নিক্ষেপ; এক গরুর মৃত্যু।

Jahirul Islam by Jahirul Islam
October 15, 2023
শত্রুতার জেরে গরু গায়ে এসিড নিক্ষেপ; এক গরুর মৃত্যু।
Share on FacebookShare on Twitter

সাথী প্রতিবেদকঃ পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে কাওসার হোসেন নামে এক খামারির তিনটি গরুর গায়ে এসিড নিক্ষেপের ঘটনা ঘটছে। এতে করে ২২ দিন অসুস্থ থাকার পর রবিবার সকালে একটি গরুর মারা গেছে। অসুস্থ বাকি ২ টি গরুর অবস্থাও আশঙ্কাজন। গরুর মৃত্যুতে পথে বসেছে ওই খামারি। তবে এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় অভিযোগ করলেও অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ।
গরুর মালিক মোঃ কাওসার বলেন, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আমার পালিত তিনটি গরু খামারে বেঁধে আমি আমার শশুর বাড়িতে বেড়াতে যাই । পরের দিন সকাল বেলা গরুর খোয়ারে এসে দেখি গরুর গায়ে কেবা কাহারা এসিড নিক্ষেপ করেছে। এতে দুটি গরুই খুবই মারাত্মকভাবে ঝলসে যায়। তাৎক্ষণিকভাবে আমার কান্না চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দেখেন তিনটি গরুই অসুস্থ অবস্থায় রক্ত ঝরছে। এরপরে আমি যখন ঘরে যাই তখন দেখি আমার ঘরে থাকা মূল্যবান এলইডি টিভি সেটিও ভেঙ্গে ফেলে রাখা হয়েছে।
ঘটনার পরবর্তী সময়ে আমি স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় ২৫ সেপ্টেম্বর থানায় একটি সাধারণ ডায়েরি করি। আমাদের প্রতিবেশী হানিফার সাথে আমাদের পারিবারিকভাব দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সেই কাজটি করেছে বলে আমি বুঝতে পারছি। আমি একজন সামান্য মোটরসাইকেল চালক আমার এই তিনটি গরু এসিড মারার ফলে আমার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি পথে বসে গেছি।
কাওসার হোসেন এর মা খাদিজা বেগম বলেন, আমি ডাক্তার দেখাতে ঢাকায় ছিলাম, তখন শুনি আমাদের খামারের গরুর গায়ে হানিফা এসিড নিক্ষেপ করছে। আমার এত দামের গরুর যে ক্ষতি করল বোবা প্রাণী তা আমি কোনদিন ভুলতে পারব না। আমি এর বিচার চাই।
প্রতিবেশী শানু গাজী বলেন, আমরা কাওসারের ডাক চিৎকারে শুনে ছুটে এসে দেখি তার গরুর খামারের তিনটি গরুর গায়ে এসিড নিক্ষেপ করা হয়েছে। গরুগুলো অসুস্থ হয়ে পড়ে আছে, বোবা প্রাণীর সঙ্গে এরকম অত্যাচার যা খুবই দুঃখজনক। আজকে তার একটি গরু মারা গেছে আরো একটি গরু আশংকা জনক অবস্থায় আছে, যারা এ কাজটি করেছে আমরা তার বিচার চাই।
৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য লালু শিকদার বলেন, কাওছারের পরিবারে খুবই গরিব, এভাবে কোন প্রাণীকে এসিড মেরে হত্যা করা কোনভাবেই কাজটি ঠিক হয়নি। আমি বিচার চাই। আমি সন্দেহ করি হানিফাকে তাদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক একটি বিরোধ রয়েছে।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম বলেন, এসিড নিক্ষেপের বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি, সেই অভিযোগের ভিত্তিতে যাকে সন্দেহ করা হয়েছে তাকে আটকের জন্য চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছেন। আশা রাখি খুব দ্রুত ভাবে গ্রেফতার করতে পারব।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

জুলাই হত্যার বিচার দাবিতে পটুয়াখালীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

জুলাই হত্যার বিচার দাবিতে পটুয়াখালীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

August 1, 2026
মহিপুর-আলীপুর মৎস্য বন্দরে তীব্র বরফ সংকটে সাগরে যেতে পারছে না শত শত ট্রলার

মহিপুর-আলীপুর মৎস্য বন্দরে তীব্র বরফ সংকটে সাগরে যেতে পারছে না শত শত ট্রলার

August 10, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist