Friday, September 4, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

পটুয়াখালীর সব আসনে একক প্রার্থী জাতীয় পার্টির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪

Jahirul Islam by Jahirul Islam
November 28, 2023
পটুয়াখালীর সব আসনে একক প্রার্থী জাতীয় পার্টির
Share on FacebookShare on Twitter

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব বর্তমান কেন্দ্রীয় কমিটির কো- চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও পটুয়াখালী -১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ. বি. এম রুহুল আমিন হাওলাদার। সোমবার দুপুরে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
বিগত একাদশ জাতীয় নির্বাচনে পটুয়াখালী-১ (সদর,দুমকি ও মির্জাগঞ্জ) আসনে মনোনয়ন পত্র দাখিল করলেও নির্বাচন কমিশনের যাছাই বাছাইকে রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করে। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের অংশ হিসেবে পটুয়াখালী ১ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন রুহুল আমিন হাওলাদার। সেই নির্বাচনে রুহুল আমিন হাওলাদারকে নির্বাচিত করতে আওয়ামীলীগের প্রার্থী প্রায়ত এড. শহাজাহান মিয়ার মনোনয়ন পত্র প্রত্যাহার করায় কেন্দ্রীয় আওয়ামীলীগ।
পটুয়াখালী-১ আসনে ভোটের মাঠে জাতীয় পার্টির শক্ত কোন অবস্থান না থাকলেও এবারও পুরাতন ফর্মুলায় এই আসটি নিজেদের বাগে নিতে মরিয়া জাতীয় পার্টি।
পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, পটুয়াখালী-১ আসন থেকে জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার নির্বাচন করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠ হয় তবে আমরা শতভাগ আশাবাদী তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে। নির্বাচনে অংশ গ্রহনের জন্য আমরা সাংগঠনিক ভাবেও সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনটি উপজেলার সকল ভোট কেন্দ্র কেন্দ্রীক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পটুাখালী জেলা জাতীয় পার্টির কমিটিও পূর্নাঙ্গ করা হয়েছে।
সোমবার মনোনয়ন পত্র সংগ্রহের সময় পটুয়াখালী জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাফর উল্লাহ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম সহ দলের জেলা ও উপজেলা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জাফরউল্লাহ বলেন, আমরা সারাদেশে পটুয়াখালীর চারটি আসনসহ একক ভাবে তিনশ আসনে দলীয় প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবো। আমরা জাতীয় পার্টি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনের প্রত্যাশা নিয়ে অংশগ্রহণ করেছি। যতক্ষণ আস্থা আছে, আমরা নির্বাচনে মাঠে থাকবো। আশাকরি কমিশন সুন্দর পরিবেশ ও নিরেপক্ষ নির্বাচন অনুষ্ঠানে ভূমিকা রাখবে।
এছাড়াও জাতীয় পার্টির পক্ষে পটুয়াখালী-০২ আসনে বাউফল উপজেলা জাতীয় পার্টির সভাপতি মহসীন হাওলাদার, পটুয়াখালী-০৩ আসনে গলাচিপা উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম ও পটুয়াখালী-০৪ আসনে জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল মান্নান হাওলাদারের পক্ষে দলীয় মনোনয়ন সংগ্রহ করা হয়।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

পটুয়াখালী বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন

পটুয়াখালী বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন

January 2, 2024
পটুয়াখালী সরকারি কলেজ বিজ্ঞান ক্লাবের কমিটি ঘোষণা

পটুয়াখালী সরকারি কলেজ বিজ্ঞান ক্লাবের কমিটি ঘোষণা

October 1, 2023

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist