Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

এক যুগ ধরে বহুমুখী উন্নয়ন কাজে নিয়োজিত তরুণ সংগঠক জহিরুল ইসলাম

Jahirul Islam by Jahirul Islam
November 28, 2023
এক যুগ ধরে বহুমুখী উন্নয়ন কাজে নিয়োজিত তরুণ সংগঠক জহিরুল ইসলাম
Share on FacebookShare on Twitter

স্টাফ রিপোর্টার: ১৯৯৬ সালের অক্টোবর মাসের ১৫ তারিখ পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের একটি প্রত্যন্ত এলাকার চরবলাইকাঠী গ্রামের পিতা জাকির হোসেন ও মাতা মাতোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন মোঃ জহিরুল ইসলাম। চার ভাই বোনের মধ্যে বড় ২৭ বছর বসয়ী এই তরুণের নেতৃত্বেও প্রশংসা রয়েছে বিভিন্ন মহলে।
দাইসাকু ইকেদা বলেছেন,‘ইতিহাস সব সময়ই তারুণ্যের শক্তির জোরেই রূপ নিয়েছে।’ আর এই ইতিহাসকে রুপ দিতে ছোট্টো বয়সেই দেশকে গড়ার প্রবল ইচ্ছে ছিল পটুয়াখালীর তরুণ জহিরুল ইসলামের। দেশের তরুণদেরকে নিয়ে ছিল তার অভাবনীয় পরিকল্পনা। শুধু পরিকল্পনা নয়, বাস্তবায়ন করেও দেখালেন এই তরুণ।
নিজ এলাকা ও দেশের মানুষের জন্য তরুণদের নিয়ে কল্যাণে কাজ করাই ছিলো তার প্রধান ব্রত। তাই তো ২০১১ সালে ব্যাক্তি উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে শুরু হয় তার সংগঠন কেন্দ্রিক স্বেচ্ছাসেবী জীবন। প্রথমের দিকে জেলা শহরের মত জায়গায় এগিয়ে যাওয়ার গল্পটা এত সহজ ছিলনা জহিরের। তবুও এগিয়ে গিয়েছেন দুর্বার গতিতে। একের পর এক কার্যক্রম পরিচালিত হয় তার উদ্যোগে।
সর্বক্ষেত্রে প্রশংসিত হওয়ার মাধ্যমে ধাপে ধাপে কাজের গতি বৃদ্ধি পাচ্ছিল জহিরুল ইসলামের।২০১৪ সালে ব্রিটিশ কাউন্সিলের এ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডারশীপ প্রশিক্ষণের পর তাদেও মাধ্যমে কাজে নামেন তরুণ জহির। এ সময়টাতে জহির’রা জেলা প্রশাসন ও সরকারি দপ্তরের সাথে কাজ করতেন। এরপর ২০১৫ সালে “পটুয়াখালী ইয়ুথ ফোরাম” নামে একটি সংগঠন তৈরি করার মাধ্যমে আরও সক্রিয় ভাবে কাজ শুরু করেন তিনি। পটুয়াখালীর তরুণদেও নিয়ে তার ভাবনা যেন আরও একটু বেড়ে যায়।
বাংলাদেশে ২০১৬ সালে প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মূখ্য সচিব আবুল কালাম আজাদ এর উদ্যোগে সিটিজেন জার্নালিস্ট কার্যক্রম শুরু হলে সোস্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সমস্যা ও সম্ভবনা সমূহকে তুলে ধরা, সমস্যা সমুহকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তার সমাধান এবং সম্ভবনা সমুহকে ব্যাপক প্রচারের মাধ্যমে জনগণের দাঁড় গোড়ায় সরকারি সেবা সমূহের তথ্য উপস্থাপনের মাধ্যমে গুরুত্বপ’র্ণ ভূমিকা রাখেন উদীয়মান তরুণ জহির। এরই মাঝে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে জহিরের পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সের সমাপ্তি ঘটে।
২০১৭ সাল থেকে নারীপক্ষ এর তারুণ্যের কন্ঠস্বর প্লাটফর্মে জেলা সমন্বয়কারীর দায়িত্ব পালনের মাধ্যমে জেলায় কিশোর-কিশোরী যৌন প্রজনন স্বাস্থ্যসেবার সরকারের বিদ্যমান সেবা মান উন্নয়ন, তরান্বিত ও টেকসই করতে কাজ করেছেন। বর্তমানে তারুণ্যেও কন্ঠস্বর প্লাটফর্মের জাতীয় উপদেষ্টা পরিষদের নেতৃত্ব দিচ্ছেন।
নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে পরিচালিত “অধিকার এখানে, এখনই” প্রকল্পের মাধ্যমে কার্যক্রমের সফলতায় গত মার্চের ১৮-২৩ তারিখে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়া প্যাসেফিক রিসোর্স এন্ড রিচার্জ সেন্টার ফর ওমেন এর আয়োজনে এশিয়া প্যাসেফিক ফোরাম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইয়ুথ ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
এদিকে আন্তর্জাতিক দাতা সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়ুথ এডভাইসরি প্যানেলের বরিশাল বিভাগ ও জাতীয় পর্যায়ে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত দায়িত্ব পালন কওে দেশের বিভিন্ন অঞ্চলের শিশু ও যুবদেও জন্য কল্যাণকর কর্মসূচি গ্রহণে ভূমিকা রেখেছেন জহিরুল ইসলাম।
২০২০ সালে দায়িত্বেও প্রতি আন্তরিকতা এবং সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার কারণে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক পটুয়াখালী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয় জহিরুল।
কিন্তু কার্যক্রম আর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপসহীন ছিলেন জহির। কোনো প্রকার বাঁধা বিপত্তিতে আটকে না গিয়ে ছুটেছেন সাফল্যেও পথে। তাইতো ২০১৯ সালের অক্টোবরে বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন পায় জহিরের ‘পটুয়াখালী ইয়ুথ ফোরাম’। নিজ প্রতিষ্ঠা সংগঠনের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন।
কি এমন করেছিলেন জহির? কিভাবে হলেন অদম্য তরুণ? তারুণ্যেও দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, যৌন প্রজনন স্বাস্থ্যসেবা ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যসেবা, শিশু অধিকার, জেন্ডার বৈষম্য নিরসন, প্রান্তিক জনগোষ্ঠীর অন্ধত্ব রোধে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানী অপারেশনসহ দুর্যোগে সাড়াদন ছিলো প্রধান কর্মক্ষেত্র। এছাড়াও গনতন্ত্র ও সুশাসন, মানবাধিকার, তথ্য অধিকার, সরকারি সেবার অধিকতর প্রচার, দুর্নীতি প্রতিরোধে প্রচারাভিযান, শিশুশ্রম বন্ধ ও শিশু অধিকার রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈচিত্র্যময় ও অর্ন্তভুক্তিমূলক সমাজ গঠনে মানুষের আচরণগত পরিবর্তনে কৌশলগত ভাবে কাজ করেছেন।
দুর্যোগে দুর্বিপাকে মানুষের পাশে দাড়ানোর জন্য ২০১৬ সালে বাংলাদেশ ফায়ার সার্ভিসের কমিউনিটি ভলান্টিয়ার প্রশিক্ষণ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নিয়মিত ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন। ২০১৬ সাল বাংলাদেশ যুব ছায়া সংসদেও পটুয়াখালী-০১ আসনের যুব ছায়া সংসদ সদস্য হিসেবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। ২০২৩ সালে বরিশাল বিভাগীয় অধিবেশনের স্পীকার নির্বাচিত হয়ে, বাংলাদেশের টেকসই ও সুষম উন্নয়নের জন্য আঞ্চলিক সরকার গঠনের প্রস্তাব তুলেন।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এই অদম্য তরুণের কার্যক্রম হৃদয় ছুঁয়েছে সর্বোমহলের। স্থানীয় তরুণদেরকে দক্ষ কওে তুলে নিজের স্থানীয় ও ব্যক্তিগত সম্পদেও সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে খাপ খায়িয়ে নিতে কাজ করেছেন তিনি। এ নিয়ে দিয়েছেন প্রশিক্ষণ, করেছেন ক্যাম্পেইন, মেলা, আন্দোলন, সভা, সেমিনার, ক্লাইমেট স্ট্রাইক, স্কুল ওরিয়েন্টেশন সহ বেশ কয়েকটি কার্যক্রম।
জলবায়ু পরিবর্তনের কারণে সাধারণ মানুষের প্রজনন স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্যেও উপর প্রভাব নিয়ে কাজ করেন এই উদ্যমী তরুণ। তিনি পটুয়াখালীর সবচেয়ে বেশি ঝুঁকিপ’র্ণ এলাকা কলাপড়া, রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলাকে ঘিওে নিয়েছেন নানা ধরনের ব্যতিক্রমী উদ্যোগ।
দেশকে নিয়ে ভাবনার দশ বছরেরও পিছিয়ে যাননি জহির বরং প্রতিনিয়ত ছুটছেন অদম্যেও পিছন,গড়ে তুলছেন সামাজিক মানবসভ্যতা। বর্তমানে জহিরুল ইসলাম দেশের শীর্ষে থাকা এসএ টিভি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর পটুয়াখালী জেলা প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রিয় দৈনিক সাথী’ও বার্তা সম্পাদক হিসেবে আছেন। জেলার গণমাধ্যম কর্মীদেও সর্ববৃহৎ সংগঠন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করছেন। জনগুরুত্বপ’র্ণ ও শিশু বিবাহ নিয়ে তথ্য বহুল ও গবেষণা ধর্মী প্রতিবেদনের উপর ভিত্তি কওে ২০২১ সালে অর্জন করেন প্ল্যান ইটারন্যাশনাল বাংলাদেশ মিডিয়া এ্যাওয়ার্ড। ভালো লেখনির জন্য নির্বাচিত হয়েছেন আট্রিক্যাল-১৯ এর ফেলোশিপ প্রোগ্রামে।
ভবিষ্যতে নতুন নতুন ইউনিক উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে চান এই তরুণ। নিজের দক্ষতা উন্নয়নে অন্যান্য দেশের তরুণ ও নীতিনির্ধারকদেও সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে সুযোগ চান। বিশ্ব জুড়ে নিজের অভিজ্ঞতাকে ছড়িয়ে দিতে চান বলে জানান এই তরুণ সংগঠক।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

বাউফলে ঘন ঘন লোডশেডিং ও অতিরিক্ত বিলের অভিযোগে গ্রাহকদের বিক্ষোভ

বাউফলে ঘন ঘন লোডশেডিং ও অতিরিক্ত বিলের অভিযোগে গ্রাহকদের বিক্ষোভ

August 4, 2026
দুমকীতে খালে বাঁধ দিয়ে মাছ চাষ

দুমকীতে খালে বাঁধ দিয়ে মাছ চাষ

November 11, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist