Monday, September 7, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home আইন-আদালত

দুমকিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ

Jahirul Islam by Jahirul Islam
December 2, 2023
দুমকিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
Share on FacebookShare on Twitter

দুমকী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকীতে ছোট ভাই ও মায়ের করা হয়রানিমূলক মামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বড় ছেলে মো: সেলিম সিকদার।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় দুমকী প্রেসক্লাবের সভাকক্ষে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের বাসিন্দা মৃত: আঃ বারেক সিকদারের বড় ছেলে মোঃ সেলিম সিকদার লিখিত বক্তব্যে বলেন, ১৯৯৮ সালে আমি বিদেশ গিয়ে মা-বাবা ও ভাই-বোনদের লেখা পড়াসহ সকল ভরণপোষণের দ্বায়িত্ব পালন করি। এমনকি ২০০৯ সালে বাবা মারা যাওয়ার পর পুরো পরিবারের হাল ধরি। কিন্তু জমি জমা ক্রয়-বিক্রয়, এনজিও থেকে ঋণ গ্রহণ ও পরিশোধ, ছোট ভাই সুমন সিকদারের মাদক মামলায় সামাজিকভাবে হেয় প্রতিপন্নসহ বিভিন্ন কারনে ভাইদের সাথে মনোমালিন্যের সৃষ্টি হয়। সর্বশেষ, এ বছরের ২১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিআরডিবি’র কর্মকর্তারা মাদ্রাসা ব্রিজে আামার দোকানে এসে ছোট ভাই মো. সুমন সিকদার(৩৫) ও আশিকুর রহমান ওরফে রুমন সিকদারের (৩০) নেয়া ঋণের টাকা পরিশোধ করে না বলে আমাকে জানায়। ওই ঋণের জামিনদার হিসেবে আমাকে টাকা আদায় বা পরিশোধ করতে বলে। কিন্তু আমি ঋণ গ্রহিতা (সুমন ও রুমন)’র কাছ থেকে বিআরডিবি’র কর্মকর্তাদের টাকা আদায় করে নিতে বলি। এ কথা শুনে পাশে থাকা সুমন ও রুমন ক্ষিপ্ত হয়ে আমার ওপরে হামলা করে আহত করে এবং পরে আমার ছেলে নূর আলম সিকদার (২৮) ও স্ত্রী নাসিমা বেগম(৪৮) কেও অতর্কিত হামলা চালিয়ে আহত করে। এ বিষয়ে আমি দুমকী থানায় একটি মামলা দায়ের করি। মূলত এ মামলা আড়াল করতে আমার মা মোসা. সমের্তবান-কে (৭১) কুপরামর্শ দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করে মিথ্যা নাটক সাজিয়ে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে মা’কে মারধরসহ নানা অভিযোগে আদালতে ২ টি মামলা দায়ের করেছে ছোট ভাই রুমন ও আমার মা সমের্তবান।
সেলিম সিকদারের মা সমের্তবান সাংবাদিকদের বলেন, আমি আর বলতে চাই না। আমি যদি কান্না শুরু করি আল্লাহর আরশ কেঁপে উঠবে। ছেলে সেলিম সিকদার আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। আমি এর প্রতিবাদ জানাচ্ছি।
এবিষয়ে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বশির উদ্দিন খান জানান, মা’কে মারধরের খবর আমি শুনিনি। তবে এর আগে তাদের মধ্যে ভাই ভাই’র পারিবারিক ঝামেলা নিয়ে একাধিক বার সালিশ বৈঠক হয়েছে। এসময় দুমকী প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

অস্তিত্ব সংকটে রাঙ্গাবালীর কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

অস্তিত্ব সংকটে রাঙ্গাবালীর কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

July 15, 2026
বাউফলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

বাউফলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

July 26, 2026

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist