Saturday, September 5, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home রাজনীতি

আ’লীগের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা দলের কেউ না-মুহিব

Jahirul Islam by Jahirul Islam
December 28, 2023
আ’লীগের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারা দলের কেউ না-মুহিব
Share on FacebookShare on Twitter

বিশেষ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকই একমাত্র প্রতীক। এর বাইরে আর কোন মার্কা নেই। যারা আওয়ামীলীগের খেয়ে আওয়ামী লীগের বিরুদ্বে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছে। তারা আওয়ামী লীগের কেউ নেই। নৌকার বিপক্ষে গিয়ে যারাষড়যন্ত্র করছে নৌকা ডোবাতে নির্বাচনের পর তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিবেন। কথাগুলো বলেছেন নৌকা মার্কা প্রার্থীআলহাজ্ব মুহিববুর রহমান এমপি।
তিনি আরো বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কলাপাড়া-রাঙ্গাবালী-কুয়াকাটার মানুষকে ভালোবাসেন। বঙ্গবন্ধু ও তার কন্যাশেখ হাসিনাকেও এই সমুদ্র উপকূলের মানুষ ভালোবাসেন। এজন্য তিনি কলাপাড়া কুয়াকাটায় ব্যাপক উন্নয়ন করেছে। ঢাকাথেকে কুয়াকাটায় আসতে ১৪-১৫ ঘন্টা সময় লাগতো। সেখানে এখন মাত্র ৫ ঘন্টা সময় লাগে কুয়াকাটা আসতে। শেখ রাশেল, শেখ কামাল, শেখ জামাল ও সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণের মাধ্যমে সারা দেশের সাথে যোগাযোগের সেতুবন্ধন তৈরীহয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায়প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৭ কোটি মানুষের নেত্রী। তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করেযাচ্ছেন। কুয়াকাটা থেকে টেকনাফ তেতুলিয়া পর্যন্ত উন্নয়নের মহাসড়কে পরিনত করেছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পায়রা বন্দর, কুয়াকাটা, সোনার চর, তালতলী, পাথরঘাটাকে নিয়ে ইকো ট্যুরিজমজোন করার মহা পরিকল্পনা নেয়া হয়েছে। শীঘ্রই তা সম্পন্ন হবে। মাস্টারান বাস্তবায়ন হলে পায়রা বন্দর কুয়াকাটা হবে বাংলাদেশের প্রতিচ্ছবি।
তিনি আরো বলেন,গত পাঁচ বছরে দলমত নির্বিশেষে আমি আপনাদের সেবা করেছি। করোনা মহামারী ও দুর্যোগকালীন সময়েআমি আপনাদের পাশে ছিলাম। আমি এমপি থাকাকালীন কলাপাড়া কুয়াকাটায় ভূমিদস্যুতা, দখল, শালিস বানিজ্য, কোনসেন্টিগেট ছিল না। ছিল না কোন সন্ত্রাসী বাহিনী। মানুষ নিরাপদে ব্যবসা বানিজ্যসহ শান্তিতে বসবাস করতে পেরেছে।
মহিপুর হাইস্কুল মাঠে আয়োজিত পথসভায় খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সভাস্থলে পৌছায়। পথসভা বিশালজনসমুদ্রে পরিনত হয়। মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মালেক আকনের সভাপতিত্বে আয়োজিত পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আঃ মোতালেব তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মঞ্জরুল আলম, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, ডঃ নাইমা কবির, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার প্রমুখ।
পথসভায় উপজেলা আওয়ামী লীগ,স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শতশত নেতানেতাকর্মীরা অংশগ্রহণ করে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Recommended.

দুমকি ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রজনতার ৪৮ ঘণ্টার আলটিমেটাম

দুমকি ইউএনও’র অপসারণ দাবিতে ছাত্রজনতার ৪৮ ঘণ্টার আলটিমেটাম

August 11, 2026
দুদকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছে মোহাম্মদ ইব্রাহিম

দুদকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছে মোহাম্মদ ইব্রাহিম

December 29, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist