Friday, October 30, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 21, 2026
কলাপাড়ায় ১০ মাসের শিশু রায়হান হত্যার বিচার দাবিতে মানববন্ধন
Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ১০ মাসের আলোচিত শিশুপুত্র রায়হান হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টার দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্থানীয় কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

শিশু রায়হান হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান শহীদ মাতুব্বর, কলাপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মো. আবুল হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন প্রভাষক তারেক আনাম সুমন, ব্যবসায়ী নেতা মো. বিল্লাল খান কাবুল, সংবাদকর্মী তানজিল জামান জয় ও নাজমুস সাকিবসহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৬টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে মো. রাসেল খান নামে এক অটোরিকশাচালকের ১০ মাসের শিশু রায়হান ঘুমন্ত অবস্থায় নিখোঁজ হয়। দু’দিন পর ১৭ অক্টোবর (শনিবার) পার্শ্ববর্তী নাওভাঙ্গা খালে ব্যাগ বন্দি অবস্থায় স্থানীয় লোকজন শিশুটির লাশ উদ্ধার করে।

এ ঘটনায় শিশুটির মা মোসা. আমেনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪–৫ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আল আমিন খান (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘‘ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’’

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

মা ইলিশ সংরক্ষণে উচ্চ পর্যায়ে আভিযানিক কার্যক্রম

মা ইলিশ সংরক্ষণে উচ্চ পর্যায়ে আভিযানিক কার্যক্রম

October 14, 2023
গলাচিপায় ৮ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

গলাচিপায় ৮ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেফতার

July 13, 2026

Trending.

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

পটুয়াখালী মৌজার ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের শুভ উদ্বোধন

October 27, 2026
পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

পটুয়াখালীতে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় তরুণদের নিয়ে অ্যাডভোকেসি সংলাপ

October 27, 2026
কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

October 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist