Wednesday, June 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • সর্বশেষ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • অর্থনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • সর্বশেষ
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home জাতীয়

আ’লীগের নির্বাচনী ইশতেহার জনগণের সম্পত্তি; মুহিব

বাস্তবায়ন করা হবে আমাদের প্রধান কাজ, পটুয়াখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

Jahirul Islam by Jahirul Islam
January 26, 2024
আ’লীগের নির্বাচনী ইশতেহার জনগণের সম্পত্তি; মুহিব
Share on FacebookShare on Twitter

সিনিয়র স্টাফ রির্পোটারঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান বলেছেন, আওয়ামিলীগের নির্বাচনী ইশতেহার জনগণের সম্পত্তি, আগামী ৫ বছর এই ইশতেহার বাস্তবায়ন করাই হবে আমাদের প্রধান কাজ। ইশতেহার এখন আর আওয়ামীলীগের নেই, এটা দেশের, মানুষের ও রাষ্ট্রীয় নীতি। আগামী বাংলাদেশ কেমন দেখতে চাই, সেটা মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ব্যক্ত করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে নিয়ে আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করবো।
তিনি আরও বলেন, দক্ষিণ অঞ্চল দুর্যোগ মোকাবিলায় যতটুকু দুর্বলতা আছে, সে গুলো চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। চর অঞ্চলের মানুষের সক্ষমতা বৃদ্ধিতে তার মন্ত্রণালয় টেকসই পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উন্নয়ন প্রকল্প গ্রহণ করবে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী- ৩ আসনের সংসদ সদস্য এস,এম শাহাজাদা, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর ও সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ জেলার সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে নিজ নির্বাচনী এলাকায় দুইদিন সরকারি বেসরকারি আচার অনুষ্ঠানসহ কয়েকটি কর্মসূচীতে অংশগ্রহণ করবেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
Jahirul Islam

Jahirul Islam

Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist