Tuesday, October 20, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

​বাউফলে সেবা প্রার্থীদের অভিযোগ প্রতিকার বিষয়ে গ্রাম পুলিশদের প্রশিক্ষণ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
October 7, 2026
​বাউফলে সেবা প্রার্থীদের অভিযোগ প্রতিকার বিষয়ে গ্রাম পুলিশদের প্রশিক্ষণ
Share on FacebookShare on Twitter

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে জনসেবা নিশ্চিত করা এবং স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে সেবা প্রার্থীদের অভিযোগ গ্রহণ, অভিযোগের ধরন ও এর প্রতিকার বিষয়ে গ্রাম পুলিশদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উদ্যোগে আয়োজিত মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের ১৪তম দিনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

​বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে ঘণ্টাব্যাপী এই প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত ৪০ জন চৌকস গ্রাম পুলিশ অংশ নেন।

​প্রশিক্ষণ সেশনে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের প্রশিক্ষণ দেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। এ সময় অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. সবুজ।

​প্রশিক্ষণে সেবা প্রার্থীর মৌলিক অধিকার এবং নির্ধারিত সময়ে ও নির্ধারিত ফিতে যথাযথ সেবা পাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। পাশাপাশি, সেবা প্রদানে বিলম্ব, অসৌজন্যমূলক আচরণ, ঘুষ ও অনিয়মিত অর্থ দাবি, পক্ষপাতিত্ব, বৈষম্য এবং তথ্য প্রদানে অস্বীকৃতির মতো বিভিন্ন অনিয়মের অভিযোগের ধরন সম্পর্কে গ্রাম পুলিশদের স্পষ্ট ধারণা দেওয়া হয়।

​কোন ধরনের অভিযোগ গ্রহণযোগ্য এবং কোনগুলো গ্রহণযোগ্য নয়—সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। জানানো হয় যে, সরকারি দপ্তরে সেবা প্রদান-সংক্রান্ত অনিয়মের অভিযোগগুলো সাধারণত গ্রহণযোগ্য হলেও আদালতে বিচারাধীন কোনো বিষয় অভিযোগ হিসেবে আমলে নেওয়া যায় না।

​সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলায় গ্রাম পুলিশের অনুমোদিত পদ ১৫০টি হলেও বর্তমানে ১৪৫ জন কর্মরত রয়েছেন। তাদের মধ্য থেকে ৪০ জন গ্রাম পুলিশকে বাছাই করে এই মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পর্যায়ে জনসেবার মান আরও উন্নত হবে বলে আশা সংশ্লিষ্টদের।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পবিপ্রবিতে ‘জাতীয় মৎস্যপক্ষ ২০২৬’ এর উদ্বোধন

পবিপ্রবিতে ‘জাতীয় মৎস্যপক্ষ ২০২৬’ এর উদ্বোধন

August 24, 2026
পটুয়াখালীতে ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে ‘বিশ্ব মান দিবস’ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

October 14, 2026

Trending.

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

বাউফল প্রেসক্লাবের উদ্যোগে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদকে সংবর্ধনা

September 25, 2026
পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

পদোন্নতি নিয়ে বিদায় নিলেন ড. শহীদ হোসেন চৌধুরী, নতুন ডিসি চৌধুরী আশরাফুল করিম

September 30, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist