Thursday, September 3, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

দশমিনায় কীটনাশক খেয়ে এক বৃদ্ধের মৃত্যু

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 2, 2026
দশমিনায় কীটনাশক খেয়ে এক বৃদ্ধের মৃত্যু
Share on FacebookShare on Twitter

পটুয়াখালীর দশমিনায় মো. চান মিয়া প্যাদা (৬৫) নামে এক বৃদ্ধের কীটনাশক সেবনের ঘটনায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের দিকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‎নিহত চান মিয়া প্যাদা উপজেলার সদর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামের প্যাদা বাড়ির বাসিন্দা এবং মৃত উকিল উদ্দিন প্যাদার ছেলে।

‎পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায়ের পর তিনি সকাল ৯টার দিকে বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়িতে ফেরেন। পরে গোসল করে দুই রাকাত নফল নামাজ আদায় করেন। নামাজ শেষে জায়নামাজে বসে দোয়া করার সময় তিনি কান্নাকাটি করছিলেন। কিছুক্ষণ পর তিনি বমি করতে শুরু করলে পরিবারের সদস্যরা এগিয়ে যান। তার মুখে কীটনাশকের গন্ধ পেয়ে দ্রুত তাকে আশঙ্কাজনক অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

‎দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রাহুল বিন হালিম জানান, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কীটনাশক সেবনজনিত আশঙ্কাজনক অবস্থায় চান মিয়া প্যাদাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতাল থেকে নেওয়ার প্রস্তুতির সময়, প্রায় ১০ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

‎নিহতের ছেলে জহিরুল ইসলাম বলেন, সকালে বাবা বাজার করে বাড়িতে আসেন। পরে গোসল করে নফল নামাজ আদায় করেন। এরপর জায়নামাজে বসে কান্নাকাটি করছিলেন। কিছুক্ষণ পর মা তাকে বমি করতে দেখেন। আমরা কাছে গিয়ে তার মুখে কীটনাশকের গন্ধ পাই। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর বেশি আমি কিছু জানি না।

‎এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া দাফনের ইচ্ছা প্রকাশ করা হয়েছে। তবে এ ধরনের অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে আইন অনুযায়ী ময়নাতদন্তের প্রয়োজন রয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান দুমকির শামীমুজ্জামান ফিরোজ

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান দুমকির শামীমুজ্জামান ফিরোজ

July 2, 2026
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ

August 20, 2026

Trending.

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণার অভিযোগে পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে শোকজ

August 19, 2026
মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

মির্জাগঞ্জ মধ্য আমড়াগাছিয়া প্রাইমারি স্কুলের সভাপতি হলেন শান্তা মনি

August 18, 2026
বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

বরিশাল বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ

August 10, 2026
মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

মির্জাগঞ্জে যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও বিড়ি জব্দ

August 20, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist