Monday, October 26, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
September 27, 2026
বাউফলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান
Share on FacebookShare on Twitter

​বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারের মাঝে পুনর্বাসনের অংশ হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত এসব সহায়তা সামগ্রী রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বৈষম্যমুক্ত সমাজ গঠনে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয়নি; তারা সবাই সমাজের বাসিন্দা ও রাষ্ট্রের নাগরিক—এ পরিচয়কেই প্রাধান্য দেওয়া হয়েছে।”

​তিনি আরও বলেন, “কোনো নাগরিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে তার পাশে দাঁড়ানো রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। রাষ্ট্রীয় সহায়তায় দলীয়করণের কোনো সুযোগ নেই। মানুষের প্রয়োজনের সময় মানবিক সহায়তা সমানভাবে পৌঁছে দেওয়ার নীতিতেই আমরা বিশ্বাসী। বাউফলের কোনো মানুষ যেন অসহায়ত্ব ও কষ্টে দিন না কাটায়, সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।” ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

​বাউফল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​তাৎক্ষণিকভাবে সরকারি এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তারা এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

পবিপ্রবিতে ৬ তলা নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

পবিপ্রবিতে ৬ তলা নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন

July 30, 2026
গলাচিপায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

গলাচিপায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

September 7, 2026

Trending.

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পটুয়াখালীতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

October 26, 2026
ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

ঢাকায় যাওয়া হলো না আর, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

September 26, 2026
পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

পটুয়াখালীতে সন্ত্রাসী হামলার অভিযোগে ‘মোবাইল হসপিটাল’র মালিক গ্রেপ্তার

October 3, 2026
চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

চালকের সহকারী চালাচ্ছিলেন বাস, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আহত ৩০ পর্যটক

October 22, 2026
পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

পুরো পটুয়াখালী হতে পারে দেশের পর্যটনের নতুন গন্তব্য: মো. সামীমুজ্জামান

October 5, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist