Monday, September 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

কলাপাড়ায় ব্র্যাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্সের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
August 10, 2026
কলাপাড়ায় ব্র্যাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্সের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

{"capture_mode":"AutoModule","faces":[]}

Share on FacebookShare on Twitter

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ২০ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর ‘স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রাম’-এর আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব উপহার তুলে দেন ব্র্যাক স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স প্রোগ্রামের সিনিয়র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার কে এম মশিউর রহমান। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে ছিল— একটি স্কুল ব্যাগ, একটি জ্যামিতিক বক্স, দুটি বড় সাইজের খাতা এবং দুটি কলম। এর আগেও এই সংগঠনের পক্ষ থেকে এসব শিক্ষার্থীদের খাতা, কলম, স্কেল ও জ্যামিতিক বক্স উপহার দেওয়া হয়েছিল।

​উপহার পেয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাওন তালুকদার বলে, ‘‘আমার আগের ব্যাগটি ছিড়ে গিয়েছিল। এই ব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়ে আমার অনেক উপকার হয়েছে। এছাড়া ব্র্যাক অফিসে আমাদের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্সের অ্যাকাউন্ট আছে, যেখানে আমরা প্রতি মাসে টাকা জমা রাখি।’’

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী বলেন, ‘‘এই প্রকল্পের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিকে যেমন নিয়মিত টাকা জমানোর অভ্যাস গড়ে তুলছে, অন্যদিকে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সে অংশ নিয়ে ইংরেজি বিষয়ে নিজেদের দক্ষতা বাড়াতে পারছে।’’ শিক্ষার্থীদের পাশে থাকায় তিনি উন্নয়ন সংস্থা ব্র্যাক ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

​প্রকল্পের কর্মকর্তা কে এম মশিউর রহমান বলেন, ‘‘বর্তমানে কলাপাড়া উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের এই কর্মসূচি চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে শিক্ষার্থীদের বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্স করানো হচ্ছে। সেই সাথে শিক্ষার্থীদের বিনামূল্যে অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা প্রতি মাসে সঞ্চয় করতে পারছে। এছাড়া শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, গাছের চারা এবং কবুতরসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।’’

তিনি আরও জানান, অচিরেই এই প্রকল্পের মাধ্যমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১০০ জন শিক্ষার্থীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকির উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা

দুমকির উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা

July 20, 2026
দশমিনা উপজেলা আওয়ামিলীগের প্রতিবাদ সমাবেশ ও পথসভা

দশমিনা উপজেলা আওয়ামিলীগের প্রতিবাদ সমাবেশ ও পথসভা

October 15, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist