Monday, September 21, 2026
ই-পেপার
দৈনিক সাথী
  • Login
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • লাইফ স্টাইল
No Result
View All Result
দৈনিক সাথী
No Result
View All Result
Home পটুয়াখালী

নতুন ‘পটুয়াখালী পৌর বিদ্যানিকেতন’র ভিত্তিপ্রস্তর স্থাপন

সাথী ডেস্ক by সাথী ডেস্ক
July 6, 2026
নতুন ‘পটুয়াখালী পৌর বিদ্যানিকেতন’র ভিত্তিপ্রস্তর স্থাপন
Share on FacebookShare on Twitter

পটুয়াখালী পৌরসভার উদ্যোগে শহরের হাউজিং এস্টেট এলাকায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ‘পটুয়াখালী পৌর বিদ্যানিকেতন’-এর ভবন ও ক্যাম্পাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

পটুয়াখালী পৌরসভার প্রশাসক মো. জুয়েল রানা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তারেক হাওলাদার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম, নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, জেলা শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ হোসেন আলী মীর প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পৌর এলাকার শিক্ষার্থীদের জন্য আধুনিক, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে এই বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করা হচ্ছে। নতুন ক্যাম্পাসে উন্নত শ্রেণিকক্ষ, শিক্ষাবান্ধব পরিবেশ এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে, যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, নতুন প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ সম্পন্ন করে দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষাবিদ, সাংবাদিক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Plugin Install : Subscribe Push Notification need OneSignal plugin to be installed.
সাথী ডেস্ক

সাথী ডেস্ক

Recommended.

দুমকিতে যুবদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ফের আন্দোলনে পদবঞ্চিতরা

দুমকিতে যুবদলের বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে ফের আন্দোলনে পদবঞ্চিতরা

September 6, 2026
বাউফলে খালাকে মা বানিয়ে জমি রেজিস্ট্রি করার অভিযোগ

বাউফলে খালাকে মা বানিয়ে জমি রেজিস্ট্রি করার অভিযোগ

October 24, 2023

Trending.

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

পটুয়াখালী সফরে আসছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা

September 3, 2026
দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

দুমকিতে মসজিদ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার, নেপথ্যে আত্মহত্যা না হত্যা?

August 28, 2026
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এএনএসভিএম অনুষদের প্রধান ফটক উদ্বোধন

September 3, 2026
মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

মির্জাগঞ্জে ২৩ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

September 12, 2026
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

September 3, 2026
Logo

দৈনিক সাথী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

সম্পাদক : আনোয়ার হোসেন
প্রকাশক : সৈয়দ জহিরুল হক
ই-পেপার
Facebook Twitter Youtube

প্রধান কার্যালয় –
স্বনির্ভর রোড, লঞ্চ ঘাট, পটুয়াখালী – ৮৬০০।

  • +880 1712201898
  • +880 1768992488
  • satheeanwar@gmail.com
  • সাথী পরিবার
  • প্রাইভেসি
  • যোগাযোগ
  • বিজ্ঞাপনের মূল্য তালিকা
স্বত্ব © ২০২৩ দৈনিক সাথী | ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Cube Techi - cubetchi.com

Add New Playlist